ইন্না হা-যাআখী লাহূতিছউওঁ ওয়া তিছ‘ঊনা না‘জাতাওঁ ওয়ালিয়া না‘জাতুওঁ ওয়াহিদাতুন ফাক-লা আকফিলনীহা-ওয়া ‘আঝঝানী ফিল খিতা-ব।উচ্চারণ
এ হচ্ছে আমার ভাই, ২৩ এর আছে নিরানব্বইটি দুম্বী এবং আমার মাত্র একটি। সে আমাকে বললো, এ একটি দুম্বীও আমাকে দিয়ে দাও এবং কথাবার্তায় সে আমাকে দাবিয়ে নিল।” ২৪ তাফহীমুল কুরআন
এ আমার ভাই। তার নিরানব্বইটি দুম্বা আছে। আর আমার আছে একটি মাত্র দুম্বা। সে বলছে, এটিও আমার যিম্মায় দিয়ে দাও এবং সে কথার জোরে আমাকে দুর্বল করে দিয়েছে।মুফতী তাকী উসমানী
এ আমার ভাই - এর আছে নিরানব্বইটি দুম্বা এবং আমার আছে মাত্র একটি দুম্বা; তবুও সে বলে আমার জিম্মায় এটি দিয়ে দাও, এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করেছে।মুজিবুর রহমান
সে আমার ভাই, সে নিরানব্বই দুম্বার মালিক আর আমি মালিক একটি মাদী দুম্বার। এরপরও সে বলেঃ এটিও আমাকে দিয়ে দাও। সে কথাবার্তায় আমার উপর বল প্রয়োগ করে।মাওলানা মুহিউদ্দিন খান
‘এই ব্যক্তি আমার ভাই, এটার আছে নিরানব্বইটি দুম্বা এবং আমার আছে মাত্র একটি দুম্বা। তবুও সে বলে, ‘আমার যিম্মায় এইটি দিয়ে দাও’, এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করেছে। ইসলামিক ফাউন্ডেশন
‘নিশ্চয় এ আমার ভাই। তার নিরানব্বইটি ভেড়ী আছে, আর আমার আছে মাত্র একটা ভেড়ী। তবুও সে বলে, ‘এ ভেড়ীটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও’, আর তর্কে সে আমার উপর প্রাধান্য বিস্তার করেছে’।আল-বায়ান
এ হচ্ছে আমার ভাই, এর আছে নিরানব্বইটা দুম্বী, আর আমার আছে মাত্র একটা দুম্বী; তবুও সে বলে- এটি আমার তত্ত্বাবধানে দিয়ে দাও, আর সে যুক্তি-তর্কে আমাকে পরাস্ত করেছে।তাইসিরুল
এইজন অবশ্য আমার ভাই, তার রয়েছে নিরানব্বুইটি ভেড়ী আর আমার আছে একটিমাত্র ভেড়ী, কিন্ত সে বলে -- 'ওটি আমাকে দিয়ে দাও’, আর সে আমাকে তর্কাতর্কিতে হারিয়ে দিয়েছে।মাওলানা জহুরুল হক
২৩
ভাই মানে মায়ের পেটের ভাই নয় বরং দ্বীনী এবং জাতীয় ভাই।
২৪
সামনের আলোচনা ভালোভাবে অনুধাবন করার জন্য একটি কথা অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ ফরিয়াদী পক্ষ একথা বলছে না যে, এ ব্যক্তি আমার সে একটি দুম্বীও ছিনিয়ে নিয়েছে এবং নিজের দুম্বীগুলোর মধ্যে তাকে মিশিয়ে দিয়েছে। বরং সে বলছে, এ ব্যক্তি আমার কাছে আমার দুম্বী চাইছে এবং কথাবার্তায় আমাকে দাবিয়ে নিয়েছে। কারণ সে প্রতাপশালী বিশাল ব্যক্তিত্বের অধিকারী এবং আমি একজন গরীব লোক। এর দাবী রদ করার ক্ষমতা আমার নেই।
২৩. নিশ্চয় এ ব্যক্তি আমার ভাই, এর আছে নিরানব্বইটি ভেড়ী।(১) আর আমার আছে মাত্র একটি ভেড়ী। তবুও সে বলে, আমার যিম্মায় এটি দিয়ে দাও, এবং কথায় সে আমার প্ৰতি প্রাধান্য বিস্তার করেছে।
(১) نعجة শব্দের মূল অর্থ, ভেড়ী বা বন্যগরু। (আল-মুজামুল ওয়াসীত) সাধারণত: আরবরা এ শব্দটি দিয়ে অনিন্দ্য সুন্দরী ও বড় চোখ বিশিষ্ট নারীকে বুঝায়। (দেখুন: তাবারী; বাগভী; কুরতুবী; ইবন কাসীর; জালালাইন; ফাতহুল কাদীর; সা’দী; মুয়াস্সার) এখানে এ শব্দটি দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন। (ইবন কাসীর)
(২৩) এ আমার ভাই,(1) এর আছে নিরানব্বইটি দুম্বা, আর আমার আছে একটি; তবুও সে বলে, আমাকে এটি দিয়ে দাও(2) এবং তর্কে সে আমাকে হারিয়ে দিয়েছে।’ (3)
(1) এখানে ভাই বলতে দ্বীনি ভাই, একই পেশার শরীক অথবা বন্ধু। সকলের জন্য ‘ভাই’ শব্দ ব্যবহার করা শুদ্ধ।
(2) অর্থাৎ, (সে বলে) ঐ দুম্বাটিও আমার দুম্বাদলে শামিল করে দাও। যাতে আমিই তার মালিক হয়ে যাই।
(3) দ্বিতীয় অনুবাদ হল, ‘‘সে কথাবার্তায় আমার উপর জয়ী হয়ে গেছে।’’ অর্থাৎ যেমন তার নিকট সম্পদ বেশি আছে, অনুরূপ মুখেও আমার থেকে বেশি তেজী এবং সেই তেজ ও বাগ্মিতা দ্বারা মানুষকে বশ করে নেয়।