وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِۚ أُوْلَـٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ

ওয়াছামূদুওয়া কাওমুলুতিওঁ ওয়া আসহা-বুল আইকাতি উলাইকাল আহঝা-ব।উচ্চারণ

আদ, কীলকধারী ফেরাউন, ১৩ সামূদ, লূতের সম্প্রদায় ও আইকাবাসীরা মিথ্যা আরোপ করেছিল। তারা ছিল বিরাট দল। তাফহীমুল কুরআন

এবং ছামূদ জাতি, লূতের সম্প্রদায় এবং আয়কাবাসীগণও। তারা ছিল বিরোধী দলসমূহের লোক। মুফতী তাকী উসমানী

আর সামূদ, লূত সম্প্রদায় ও আইকা’র অধিবাসী। তারা ছিল এক একটি বিশাল বাহিনী।মুজিবুর রহমান

সামুদ, লূতের সম্প্রদায় ও আইকার লোকেরা। এরাই ছিল বহু বাহিনী।মাওলানা মুহিউদ্দিন খান

সামূদ, লূত সম্প্রদায় ও ‘আয়কা‘র অধিবাসী; এরা ছিল এক-একটি বিশাল বাহিনী। ইসলামিক ফাউন্ডেশন

সামূদ, কওমে লূত ও আইকার অধিবাসীরা। এরাই ছিল (নবীদের বিরুদ্ধাচরণকারী) দলসমূহ ।আল-বায়ান

আর সামূদ, লূতের জাতি ও আইকাবাসী- এরা ছিল বিরাট বিরাট দল।তাইসিরুল

আর ছামুদজাতি ও লুতের স্বজাতি ও অরণ্যের বাসিন্দারা। ওরাও ছিল বিশাল বাহিনী।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৩

ফেরাউনের জন্য ذُو الْأَوْتَادِ (কীলকধারী) এ অর্থে ব্যবহার করা হয়েছে যে, তার সালতানাত এমনই মজবুদ ছিল যেন যমীনে কীলক পোঁতা রয়েছে। অথবা এই অর্থে যে, তার বিপুল সংখ্যক সৈন্য-সমান্ত যেখানেই অবস্থান করতো সেখানের চারদিকে কেবল তাঁবুর খুঁটিই পোঁতা দেখা যেতো। কিংবা এ অর্থে যে, সে যার প্রতি অসন্তুষ্ট হতো তার দেহে কীলক মেরে মেরে শাস্তি দিতো। আবার সম্ভবত কীলক বলতে মিসরের পিরামিডও বুঝানো যেতে পারে, কেননা এগুলো যমীনের মধ্যে কীলকের মতো গাঁথা রয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

‘আয়কা’ অর্থ বন-বনানী, এর দ্বারা হযরত শুআয়ব (আ.)-এর এলাকাকে বোঝানো হয়েছে। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

১৩. সামূদ, লুত সম্প্রদায় ও আইকা'র অধিবাসী; ওরা ছিল এক-একটি বিশাল বাহিনী।

তাফসীরে আহসানুল বায়ান

(১৩) সামূদ, লূত ও আইকাবাসী (শুআইব সম্প্রদায়),(1) ওরাও ছিল এক একটি বিশাল বাহিনী।

(1) আইকাবাসী কারা ছিল, তা জানার জন্য দেখুন সূরা শুআরার ১৭৬নং আয়াতের টীকা।