ইন্না আসহা-বাল জান্নাতিল ইয়াওমা ফী শুগুলিন ফা-কিহূন।উচ্চারণ
---জান্নাতীরা আজ আনন্দে মশগুল রয়েছে। ৫১ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই সে দিন জান্নাতবাসীগণ আপন ব্যস্ততায় মগ্ন থাকবে।মুফতী তাকী উসমানী
এ দিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে।মুজিবুর রহমান
এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান
এই দিন জান্নাতবাসিগণ আনন্দে মগ্ন থাকবে, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে।আল-বায়ান
সে দিন জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে থাকবে।তাইসিরুল
নিঃসন্দেহ জান্নাতের বাসিন্দারা সেইদিন আনন্দের মাঝে কালাতিপাত করবে।মাওলানা জহুরুল হক
৫১
এ বক্তব্য অনুধাবন করার জন্য প্রথমে মনে রাখতে হবে যে, সৎকর্মশীল মু’মিনদেরকে হাশরের ময়দানে আটকে রাখা হবে না বরং শুরুতেই তাদেরকে কোন প্রকার হিসেব-নিকেশ ছাড়াই অথবা সামান্য হালকা হিসেব গ্রহণ করার পর জান্নাতে পাঠিয়ে দেয়া হবে। কারণ তাদের রেকর্ড হবে পরিষ্কার। আদালত চলাকালীন সময় তাদের অপেক্ষা করার কষ্ট বরদাশত করার কোন প্রয়োজন হবে না। তাই মহান আল্লাহ হাশরের ময়দানে জবাবদিহিকারী অপরাধীদেরকে বলবেন, দেখো, যেসব সৎলোককে তোমরা দুনিয়ায় বোকা মনে করে বিদ্রূপ করতে তারা নিজেদের বুদ্ধিমত্তার কারণে আজ জান্নাতে বসে আরাম করছে এবং তোমরা যারা নিজেদেরকে অতি বুদ্ধিমান ও চালাক-চতুর মনে করতে তারা আজ দেখো কেমন এখন দাঁড়িয়ে নিজেদের অপরাধের জন্য জবাবদিহি করছো।
৫৫. এ দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে,
(৫৫) এ দিন বেহেশ্তিগণ আনন্দে মগ্ন থাকবে, (1)
(1) فَاكِهُوْنَ এর অর্থ হল فَارِحُوْنَ আনন্দিত, স্বাচ্ছন্দ্যশীল।