وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ

ওয়া ইযা-কীলা লাহুমুত্তাকূ মা- বাইনা আইদীকুম ওয়ামা- খালফাকুম লা‘আল্লাকুম তুরহামূন।উচ্চারণ

এদেরকে যখন বলা হয়, তোমাদের সামনে যে পরিণাম আসছে এবং যা তোমাদের পেছনে অতিক্রান্ত হয়েছে তার হাত থেকে বাঁচো, ৪১ হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে (তখন এরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়) । তাফহীমুল কুরআন

যখন তাদেরকে বলা হয়, বাঁচ তা হতে (সেই শাস্তি হতে) যা তোমাদের সামনে আছে এবং যা আছে তোমাদের পেছনে, #%১৯%# যাতে তোমাদের প্রতি দয়া করা হয় (তখন তারা তা গ্রাহ্য করে না)।মুফতী তাকী উসমানী

যখন তাদেরকে বলা হয়ঃ যা তোমাদের সম্মুখে ও পশ্চাতে রয়েছে সে সম্বন্ধে সাবধান হও যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পার।মুজিবুর রহমান

আর যখন তাদেরকে বলা হয়, তোমরা সামনের আযাব ও পেছনের আযাবকে ভয় কর, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তখন তারা তা অগ্রাহ্য করে।মাওলানা মুহিউদ্দিন খান

যখন এদেরকে বলা হয়, ‘যা তোমাদের সামনে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পার,’ ইসলামিক ফাউন্ডেশন

আর যখন তাদেরকে বলা হয়, যা তোমাদের সামনে আছে এবং যা তোমাদের পিছনে আছে সে বিষয়ে সতর্ক হও, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়।আল-বায়ান

তাদেরকে যখন বলা হয় ‘‘তোমাদের সামনে যে পরিণাম আসছে তাত্থেকে আর তোমাদের পেছনের (অতীত জাতিগুলোর উপর ঘটে গেছে সে রকম) ‘আযাব থেকে নিজেদেরকে রক্ষা কর যাতে তোমাদের উপর রহম করা হয় (তখন তারা মুখ ফিরিয়ে নেয়)।’’তাইসিরুল

আর যখন তাদের বলা হয় -- "ভয় করো যা তোমাদের সামনে রয়েছে আর যা তোমাদের পেছনে রয়েছে, যেন তোমাদের প্রতি করুণা করা হয়।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪১

অর্থাৎ তোমাদের পূর্ববর্তী জাতিরা যা দেখেছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে (ক) ‘যা আছে তোমাদের সামনে’ অর্থাৎ মৃত্যুর আগে ইহজীবনে যে শাস্তি তোমাদেরকে দেওয়া হতে পারে। আর ‘যা আছে তোমাদের পেছনে’ অর্থাৎ যে শাস্তি তোমাদের পেছনে লেগে রয়েছে, মৃত্যুর পর তার সম্মুখীন তোমরা হবে। (খ) ‘যা আছে সামনে’ অর্থাৎ অতীত জাতিসমূহকে প্রদত্ত শাস্তি, যা তোমাদের সামনে ইতিহাস হয়ে আছে; (গ) ‘যা আছে সামনে’ অর্থাৎ আগামী দিনসমূহে গুনাহ হতে বেঁচে থেকে তার শাস্তি হতে আত্মরক্ষা কর আর ‘যা আছে পেছনে’ মানে বিগত দিনে কৃত গুনাহ হতে তওবা করে তার শাস্তি হতে বাঁচ; (ঘ) যা আছে সামনে মানে আখিরাতের শাস্তি আর যা আছে পেছনে মানে নিজেদের কৃতকর্ম। অর্থাৎ যখন বলা হয় আখিরাতের শাস্তি ও নিজেদের দুষ্কর্মের পরিণাম থেকে বেঁচে থাকার চেষ্টা কর, তা হলে তোমাদের প্রতি আল্লাহ তাআলা দয়াপরবশ হবেন, তখন তারা সে উপদেশে বিন্দুমাত্র কর্ণপাত করে না। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৪৫. আর যখন তাদেরকে বলা হয়, যা তোমাদের সামনে ও তোমাদের পিছনে রয়েছে সে ব্যাপারে তাকওয়া অবলম্বন কর(১); যাতে তোমাদের উপর রহমত করা হয়,

(১) কাতাদাহ বলেন, এর অর্থ, তাদেরকে বলা হয়, তোমরা তোমাদের পূর্বেকার উম্মতদের উপর যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, তাদের উপর যে সমস্ত আযাব এসেছে, সে সমস্ত আযাব তোমাদের উপর আসার ব্যাপারে তাকওয়া অবলম্বন কর এবং তোমাদের সামনে যা রয়েছে অর্থাৎ কিয়ামত, সে ব্যাপারেও তাকওয়া অবলম্বন কর। (তাবারী) তবে মুজাহিদ বলেন, তোমাদের পূর্বে বলে, তাদের যে সমস্ত গোনাহ ও অপরাধ ইতোপূর্বে সংঘটিত হয়েছে সেগুলোকে উদ্দেশ্য নেয়া হয়েছে। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(৪৫) যখন ওদেরকে বলা হয়, ‘তোমরা অগ্রে যা (পাপ বা শাস্তি) আছে ও পশ্চাতে যা (পাপ বা শাস্তি) আছে, তাকে ভয় কর; যাতে তোমরা করুণার পাত্র হতে পার।’ (তখন ওরা তা অগ্রাহ্য করে।)