ইন্নী ইযাল্লাফী দালা-লিম্মুবীন।উচ্চারণ
যদি এমনটি করি ২০ তাহলে আমি সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত হয়ে পড়বো। তাফহীমুল কুরআন
তা করলে নিঃসন্দেহে আমি সুস্পষ্ট গোমরাহীতে পতিত হব।মুফতী তাকী উসমানী
এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব।মুজিবুর রহমান
এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব।মাওলানা মুহিউদ্দিন খান
‘এইরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব। ইসলামিক ফাউন্ডেশন
‘এরূপ করলে নিশ্চয় আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব’।আল-বায়ান
তা যদি করি, তাহলে আমি স্পষ্ট পথভ্রষ্টতেই পতিত হব।তাইসিরুল
"এমন ক্ষেত্রে আমি তো নিশ্চয় স্পষ্ট ভুলের মধ্যে পড়ব।মাওলানা জহুরুল হক
২০
অর্থাৎ এসব জেনে বুঝে যদি আমি তাদেরকে উপাস্য রূপে গ্রহণ করি।
২৪. এরূপ করলে অবশ্যই স্পষ্ট বিভ্ৰান্তিতে পড়ব।
(২৪) এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। (1)
(1) অর্থাৎ, যদি আমিও তোমাদের মত এক আল্লাহকে ছেড়ে সেই ক্ষমতাহীন অসহায় উপাস্যদের উপাসনা শুরু করে দিই, তবে আমিও প্রকাশ্য পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাব। অথবা ضَلاَل (বিভ্রান্তি) শব্দটি এখানে خُسِرَان (ক্ষতি) অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ এটা তো একেবারে ক্ষতিকর বাণিজ্য হবে।