ওয়ামা-যা-লিকা ‘আলাল্লা-হি বি‘আঝীঝ।উচ্চারণ
এমনটি করা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। ৩৮ তাফহীমুল কুরআন
আর এ কাজ আল্লাহর জন্য কিছুমাত্র কঠিন নয়।মুফতী তাকী উসমানী
এটা আল্লাহর পক্ষে কঠিন নয়।মুজিবুর রহমান
এটা আল্লাহর পক্ষে কঠিন নয়।মাওলানা মুহিউদ্দিন খান
এটা আল্লাহ্ র পক্ষে কঠিন নয়। ইসলামিক ফাউন্ডেশন
আর তা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়।আল-বায়ান
এটা আল্লাহর পক্ষে কঠিন নয়।তাইসিরুল
আর এটি আল্লাহ্র জন্যে মোটেই কঠিন নয়।মাওলানা জহুরুল হক
৩৮
অর্থাৎ তোমরা নিজেদের শক্তিতে এ পৃথিবীর বুকে বিচরণ করছো না। তোমাদেরকে এখান থেকে বিদায় দেবার এবং তার জায়গায় অন্য কোন জাতিকে এনে বসাবার জন্য তাঁর একটি ইশারাই যথেষ্ট। কাজেই নিজের মর্যাদা অনুধাবন করো এবং এমন নীতি অবলম্বন করো না যার ফলে শেষ পর্যন্ত জাতিগুলো ধ্বংস হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে যখন কারো ধ্বংসের ফায়সালা এসে যায় তখন সমগ্র বিশ্ব-জাহানে এমন কোন শক্তি নেই যে তাঁর হাত টেনে ধরতে পারে এবং ফায়সালা কার্যকর হবার পথ রোধ করতে সক্ষম হয়।
১৭. আর এটা আল্লাহর পক্ষে কঠিন নয়।
(১৭) আর আল্লাহর পক্ষে তা কঠিন নয়।