قُلۡ إِنَّ رَبِّي يَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَّـٰمُ ٱلۡغُيُوبِ

কুল ইন্না রববী ইয়াকযিফুবিলহাক্কি‘আল্লা-মুল গুয়ুব।উচ্চারণ

এদেরকে বলো, “আমার রব (আমার প্রতি) সত্যের প্রেরণা দান করেন ৭০ এবং তিনি সমস্ত গোপন সত্য জানেন।” তাফহীমুল কুরআন

বলে দাও, আমার প্রতিপালক উপর থেকে সত্য পাঠাচ্ছেন। #%২৪%# তিনি গায়েবের যাবতীয় বিষয় ভালোভাবে জানেন।মুফতী তাকী উসমানী

বলঃ আমার রাবব সত্য নিক্ষেপ করেন; তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা।মুজিবুর রহমান

বলুন, আমার পালনকর্তা সত্য দ্বীন অবতরণ করেছেন। তিনি আলেমুল গায়ব।মাওলানা মুহিউদ্দিন খান

বল, ‘আমার প্রতিপালক সত্যের দিয়ে অসত্যকে আঘাত করেন ; তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা।’ ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘আমার রব সত্য পাঠিয়েছেন। তিনি যাবতীয় গায়েব সম্পর্কে পরিজ্ঞাত।’আল-বায়ান

বল- আমার প্রতিপালক সত্য ছুঁড়ে দেন (অসত্যকে আঘাত করার জন্যে)। (যাবতীয়) অদৃশ্য সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত।তাইসিরুল

তুমি বলো -- "নিঃসন্দেহ আমার প্রভু সত্য ছুঁড়ে থাকেন, তিনি অদৃশ্য বিষয়ে পরিজ্ঞাত।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭০

মূল শব্দ হচ্ছে, يَقْذِفُ بِالْحَقِّ এর একটি অর্থ হচ্ছে, অহীর মাধ্যমে তিনি সত্য জ্ঞান আমাকে দান করেন। অন্য অর্থটি হচ্ছে তিনি সত্যকে বিজয়ী করেন এবং মিথ্যার মাথায় সত্যের আঘাত হানেন।

তাফসীরে মুফতি তাকি উসমানী

‘সত্যকে উপর থেকে পাঠাচ্ছেন’ এর মানে সত্য বাণী ওহীর মাধ্যমে উপর থেকে আসছে। এর দ্বিতীয় অর্থ হল, আল্লাহ তাআলা উপর থেকে সত্য নাযিল করে তাকে মিথ্যার উপর প্রবল করে তুলছেন। সুতরাং তোমরা যতই বিরোধিতা কর না কেন মিথ্যা ক্রমশ ধ্বংস হয়ে যাবে এবং সত্য হবে জয়যুক্ত।

তাফসীরে জাকারিয়া

৪৮. বলুন, নিশ্চয় আমার রব সত্য দিয়ে আঘাত করেন(১); যাবতীয় গায়েবের সম্যক জ্ঞানী।

(১) অর্থাৎ আমার আলেমুল-গায়ব পালনকর্তা সত্যকে মিথ্যার উপর ছুড়ে মারেন। ফলে মিথ্যা চুরমার হয়ে যায়। উদ্দেশ্য, মিথ্যার মোকাবেলায় সত্যকে প্রতিষ্ঠিত করা। মিথ্যার উপর সত্যের আঘাতের গুরুতর প্রভাব সৃষ্টি হয়। এটা একটা উপমা। কোন ভারী বস্তুকে হালকা বস্তুর উপর নিক্ষেপ করলে যেমন তা চুরমার হয়ে যায়, তেমনিভাবে সত্যের মোকাবিলায় মিথ্যাও চুরমার হয়ে যায়। তাই এরপর বলা হয়েছে, সত্যের মোকাবিলায় মিথ্যা এমন পর্যুদস্ত হয়ে যায় যে, তা কোন বিষয়ের সুচনা বা পুনরাবৃত্তির যোগ্য থাকে না।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৮) বল, ‘আমার প্রতিপালক সত্য অবতারণ করেন;(1) তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা।’

(1) قَََََذَفَ এর অর্থ হল, (নিক্ষেপ করা) তীর চালানো, পাথর ছুঁড়া এবং কথা বলাও হয়। এখানে শেষোক্ত অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ, আল্লাহ হক কথা বলেন, নিজ রসূলগণের প্রতি অহী অবতীর্ণ করেন এবং তাঁদের মাধ্যমে মানুষের জন্য হক স্পষ্ট করে থাকেন। যেমন অন্য স্থানে বলেছেন (يُلْقِي الرُّوحَ مِنْ أَمْرِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ) অর্থাৎ, তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা স্বীয় আদেশসহ অহী প্রেরণ করেন। (সূরা মু’মিন ১৫ আয়াত)