۞قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلۡمُعَوِّقِينَ مِنكُمۡ وَٱلۡقَآئِلِينَ لِإِخۡوَٰنِهِمۡ هَلُمَّ إِلَيۡنَاۖ وَلَا يَأۡتُونَ ٱلۡبَأۡسَ إِلَّا قَلِيلًا

কাদ ইয়া‘লামুল্লা-হুল মু‘আওবিকীনা মিনকুম ওয়াল কাইলীনা লিইখওয়া নিহিম হালুম্মা ইলাইনা- ওয়ালা-ইয়া’তূনাল বা’ছা ইল্লা-কালীলা-।উচ্চারণ

আল্লাহ তোমাদের মধ্য থেকে তাদেরকে খুব ভালো করেই জানেন যারা (যুদ্ধের কাজে) বাঁধা দেয়, যারা নিজেদের ভাইদেরকে বলে, “এসো আমাদের দিকে,” ২৯ যারা যুদ্ধে অংশ নিলেও নিয়ে থাকে শুধুমাত্র নামকাওয়াস্তে। তাফহীমুল কুরআন

আল্লাহ তাদেরকে ভালো করেই জানেন, তোমাদের মধ্যে যারা (জিহাদে) বাধা সৃষ্টি করে এবং নিজ ভাইদেরকে বলে, আমাদের কাছে চলে এসো #%১৬%# আর তারা নিজেরা তো যুদ্ধে আসে অতি সামান্যই।মুফতী তাকী উসমানী

আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা তোমাদেরকে যুদ্ধে অংশ গ্রহণে বাধা দেয় এবং তাদের ভ্রাতৃবর্গকে বলেঃ আমাদের সঙ্গে এসো। তারা কমই যুদ্ধে অংশ নেয়।মুজিবুর রহমান

আল্লাহ খুব জানেন তোমাদের মধ্যে কারা তোমাদেরকে বাধা দেয় এবং কারা তাদের ভাইদেরকে বলে, আমাদের কাছে এস। তারা কমই যুদ্ধ করে।মাওলানা মুহিউদ্দিন খান

আল্লাহ্ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কাহারা বাধাদানকারী এবং কাহারা তাদের ভ্রাতৃবর্গকে বলে, ‘আমাদের সঙ্গে আস।’ এরা অল্পই যুদ্ধে অংশ নেয়-ইসলামিক ফাউন্ডেশন

আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধাদানকারী এবং কারা তাদের ভাইদেরকে বলে, ‘আমাদের কাছে আস’ তারা খুব কমই যুদ্ধে আসে-আল-বায়ান

আল্লাহ তোমাদের মধ্যে তাদেরকে নিশ্চিতই জানেন কারা (যুদ্ধে অংশগ্রহণে) বাধা সৃষ্টিকারী আর কারা নিজেদের ভাইদেরকে বলে- আমাদের কাছে এসো। যুদ্ধ তারা সামান্যই করেতাইসিরুল

আল্লাহ্ আলবৎ জেনে গেছেন তোমাদের মধ্যের বাধাদান-কারীদের, আর যারা তাদের ভাই-বিরাদরের প্রতি বলে -- "আমাদের সঙ্গে এখানে চলে এসো।" আর তারা যুদ্ধে আসে না অল্প কয়জন ছাড়া, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৯

অর্থাৎ এ নবীর দল ত্যাগ করো। কেন তোমরা দ্বীন, ঈমান, সত্য ও সততার চক্করে পড়ে আছো? নিজেদেরকে বিপদ-আপদ, ভীতি ও আশঙ্কার মধ্যে নিক্ষেপ করার পরিবর্তে আমাদের মতো নিরাপদে অবস্থান করার নীতি অবলম্বন করো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা বিশেষ এক মুনাফেকের প্রতি ইশারা করা হয়েছে। সে নিজ ঘরে পানাহারে মশগুল থাকত আর তার যে অকৃত্রিম মুসলিম ভাই যুদ্ধে যোগদানের জন্য প্রস্তুত হত তাকে তা থেকে ফেরানোর চেষ্টা করত। তাকে হতোদ্যম করার জন্য বলত, নিজেকে নিজে মুসিবতে ফেলতে যাচ্ছ কেন? তার চেয়ে আমার কাছে চলে এসো এবং আমার সাথে নিশ্চিন্তে পানাহারে শরীক হয়ে যাও। (ইবনে জারীর তাবারী)

তাফসীরে জাকারিয়া

১৮. আল্লাহ্‌ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধাদানকারী এবং কারা তাদের ভাইদেরকে বলে, আমাদের দিকে চলে এসো। তারা অল্পই যুদ্ধে যোগদান করে—

তাফসীরে আহসানুল বায়ান

(১৮) আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা তোমাদের যুদ্ধে অংশ গ্রহণে বাধা দেয় এবং তাদের ভাইদেরকে বলে, ‘আমাদের সঙ্গে এসো।’(1) আর ওরা অল্পই যুদ্ধ করে থাকে। (2)

(1) এই কথা মুনাফিকরা বলত, যারা নিজেদের অন্য সাথীদেরকে মুসলিমদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করতে বাধা দিত।

(2) কারণ তারা মৃত্যু-ভয়ে পিছনেই থাকে।