ইন্না হা-যা-লাহুওয়াল কাসাসুল হাক্কুওয়ামা-মিন ইলা-হিন ইল্লাল্লা-হু ওয়া ইন্নাল্লা-হা লাহুওয়াল ‘আঝীঝুল হাকীম।উচ্চারণ
নিঃসন্দেহে এটা নির্ভুল সত্য বৃত্তান্ত। প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। আর আল্লাহর সত্ত্বা প্রবল পরাক্রান্ত এবং তার জ্ঞান ও কর্মকৌশল সমগ্র বিশ্ব ব্যবস্থায় সক্রিয়। তাফহীমুল কুরআন
নিশ্চয়ই এটাই (ঘটনাবলীর) প্রকৃত বর্ণনা। আল্লাহ ছাড়া কোনও মাবুদ নেই এবং নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত, প্রজ্ঞাময়।মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই এটাই সত্য বিবরণ এবং আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ (উপাস্য) নেই, নিশ্চয়ই সেই আল্লাহ বিজ্ঞানময়, মহাপরাক্রান্ত।মুজিবুর রহমান
নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ। আর এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই। আর আল্লাহ; তিনিই হলেন পরাক্রমশালী মহাপ্রাজ্ঞ।মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয়ই এটা সত্য বৃত্তান্ত। আল্লাহ্ ব্যতীত অন্য ইলাহ্ নেই; নিশ্চয় আল্লাহ্ পরম প্রতাপশালী, প্রজ্ঞাময়। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় এটি সত্য বিবরণ। আর আল্লাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই এবং নিশ্চয় আল্লাহ, তিনিই হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাপূর্ণ।আল-বায়ান
নিশ্চয়ই এটা প্রকৃত ঘটনা। আল্লাহ ছাড়া অন্য সত্য ইলাহ নেই। আর নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়।তাইসিরুল
নিঃসন্দেহ এই হচ্ছে যথার্থ সত্য বিবৃতি, আর আল্লাহ্ ছাড়া কোনো উপাস্য নেই। আর নিঃসন্দেহ আল্লাহ্, অবশ্যই তিনি মহাশক্তিশালী, পরমজ্ঞানী।মাওলানা জহুরুল হক
৬২. নিশ্চয় এগুলো সত্য বিবরণ এবং আল্লাহ ছাড়া অন্য কোন হক ইলাহ নেই। আর নিশ্চয় আল্লাহ, তিনি তো পরম পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
(৬২) নিশ্চয়ই এ হল সত্য কাহিনী। আর আল্লাহ ছাড়া অন্য কোন (সত্যিকার) উপাস্য নেই। আর নিশ্চয় আল্লাহ পরম প্রতাপশালী, প্রজ্ঞাময়।