ওয়া ইউ‘আলিলমুহুল কিতা-বা ওয়াল হিকমাতা ওয়াত্তাওর-তা ওয়ালইনজীল।উচ্চারণ
(ফেরেশতারা আবার তাদের আগের কথার জের টেনে বললোঃ) “আর আল্লাহ তাকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন, তাওরাত ও ইনজীলের জ্ঞান দান করবেন তাফহীমুল কুরআন
এবং তিনি (আল্লাহ) তাঁকে (অর্থাৎ ঈসা ইবনে মারয়ামকে) কিতাব ও হিকমত এবং তাওরাত ও ইনজীল শিক্ষা দান করবেন।মুফতী তাকী উসমানী
তিনি তাকে গ্রন্থ, বিজ্ঞান এবং তাওরাত ও ইঞ্জীল শিক্ষা দিবেন।মুজিবুর রহমান
আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তওরাত, ইঞ্জিল।মাওলানা মুহিউদ্দিন খান
‘এবং তিনি তাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইন্জীল। ইসলামিক ফাউন্ডেশন
‘আর তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজীল শিক্ষা দেবেন’।আল-বায়ান
আর তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দেবেন।তাইসিরুল
"আর তিনি তাঁকে শেখাবেন কিতাব ও জ্ঞানভান্ডার, আর তওরাত ও ইনজীল।মাওলানা জহুরুল হক
৪৮. আর তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জীল।
(৪৮) তিনি (আল্লাহ) তাকে শিক্ষা দেবেন লিখন, (1) প্রজ্ঞা, তওরাত ও ইঞ্জীল।
(1) كِتَابٌ এর অর্থ লিখন বা লেখা; যেমন অনুবাদে তা-ই গ্রহণ করা হয়েছে। অথবা কিতাব বলতে ইঞ্জীল ও তাওরাত ছাড়াও আরো একটি কিতাব যার জ্ঞান আল্লাহ ওদেরকে দিয়েছিলেন। (ক্বুরত্ববী) অথবা তাওরাত ও ইঞ্জীল হল ‘কিতাব’ আর ‘হিকমাহ’ তার তফসীর বা ব্যাখ্যা।