ওয়া লূতান ইযক-লা লিকাওমিহী-ইন্নাকুম লাতা’তূনাল ফা-হিশাতা মা-ছাবাকাকুম বিহা-মিন আহাদিম মিনাল ‘আ-লামীন।উচ্চারণ
আর আমি লূত কে পাঠাই ৫০ যখন সে তার সম্প্রদায়কে বললো, “তোমরা তো এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ববাসীদের মধ্যে কেউ করেনি। তাফহীমুল কুরআন
এবং আমি লূতকে পাঠালাম, যখন সে নিজ সম্প্রদায়কে বলল, বস্তুত তোমরা এমনই অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে বিশ্বজগতের আর কেউ করেনি।মুফতী তাকী উসমানী
স্মরণ কর লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করেনি।মুজিবুর রহমান
আর প্রেরণ করেছি লূতকে। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি।মাওলানা মুহিউদ্দিন খান
স্মরণ কর লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা তো এমন অশ্লীল কর্ম করছো, যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করে নাই। ইসলামিক ফাউন্ডেশন
আর (স্মরণ কর) লূত এর কথা, যখন সে তার কওমের লোকদেরকে বলেছিল, ‘নিশ্চয় তোমরা এমন অশ্লীল কাজ কর, যা সৃষ্টিকুলের কেউ তোমাদের আগে করেনি’।আল-বায়ান
স্মরণ কর লূতের কথা, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল- অবশ্যই তোমরা এমন এক অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বজগতে কেউ করেনি।তাইসিরুল
আর লূতকে। স্মরণ করো! তিনি তাঁর লোকদের বলেছিলেন -- "নিঃসন্দেহ তোমরা তো অশ্লীল আচরণে আকৃষ্ট হয়েছ যা বিশ্ববাসীর মধ্যে কেউই তোমাদের আগে করত না।মাওলানা জহুরুল হক
৫০
তুলনামূলক অধ্যয়নের জন্য দেখুন সূরা আল আ’রাফ ১০; হূদ ৭; আল হিজর ৪-৫; আল আম্বিয়া ৫; আশ শু’আরা ৯; আন নামল৪; আস সাফ্ফাত ৪ ও আল কামার ২ রুকু।
২৮. আর স্মরণ করুন লুতের কথা, যখন তিনি তাঁর সম্প্রদায়কে বলেছিলেন, নিশ্চয় তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের আগে সৃষ্টিকুলের কেউ করেনি।
(২৮) স্মরণ কর লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা তো এমন অশ্লীল কর্ম করছ,(1) যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি।
(1) এখানে অশ্লীল কর্ম বলতে সমকামিতা (পুরুষে-পুরুষে যৌন-মিলন)-কে বুঝানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে লূত (আঃ)-এর জাতিই এ কাজ সর্বপ্রথম শুরু করেছিল; যেমন কুরআন তা স্পষ্ট করেছে।