ইয়া-মারইয়ামুকনুতী লিরব্বিকি ওয়াছজুদী ওয়ারকা‘ঈ মা‘আরর-কি‘ঈন।উচ্চারণ
হে মারয়াম! তোমার রবের ফরমানের অনুগত হয়ে থাকো। তাঁর সামনে সিজদাবনত হও এবং যেসব বান্দা তাঁর সামনে অবনত হয় তুমিও তাদের সাথে অবনত হও।” তাফহীমুল কুরআন
হে মারয়াম! তুমি নিজ প্রতিপালকের ইবাদতে মশগুল থাক এবং সিজদা কর ও রুকূকারীদের সাথে রুকূও কর।মুফতী তাকী উসমানী
হে মারইয়াম! তোমার রবের ইবাদাত কর এবং সাজদাহ কর ও রুকুকারীগণের সাথে রুকু কর।মুজিবুর রহমান
হে মারইয়াম! তোমার পালনকর্তার উপাসনা কর এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু কর।মাওলানা মুহিউদ্দিন খান
‘হে মারইয়াম! তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজ্দা কর আর যারা রুক করে তাদের সঙ্গে রুক কর।ইসলামিক ফাউন্ডেশন
‘হে মারইয়াম, তোমার রবের জন্য অনুগত হও। আর সিজদা কর এবং রুকূকারীদের সাথে রুকূ কর’।আল-বায়ান
হে মারইয়াম! ‘তুমি তোমার প্রতিপালকের অনুগত হও, সাজদাহ কর এবং রুকূ‘কারীদের সঙ্গে রুকূ‘ কর’।তাইসিরুল
হে মরিয়ম! তোমার প্রভুর অনুগত হয়ে থেকো, আর সিজদা করো ও রুকু করো রুকুকারীদের সাথে।মাওলানা জহুরুল হক
৪৩. হে মারইয়াম! আপনার রবের অনুগত হন এবং সিজদা করুন আর রুককারীদের সাথে ‘রুকূ’ করুন।
(৪৩) হে মারয়্যাম! তোমার প্রতিপালকের অনুগত হও, (তাঁকে) সিজদা কর এবং রুকুকারীদের সাথে রুকু কর।’