فَعَمِيَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَنۢبَآءُ يَوۡمَئِذٖ فَهُمۡ لَا يَتَسَآءَلُونَ

ফা‘আমিয়াত ‘আলাইহিমুল আমবাউ ইয়াওমায়িযিন ফাহুম লা-ইয়াতাছাআলূন।উচ্চারণ

সেদিন তাদের কোন জবাব থাকবে না, তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। তাফহীমুল কুরআন

সে দিন যাবতীয় সংবাদ (যা তারা নিজেদের পক্ষ হতে তৈরি করত) বিলুপ্ত হয়ে যাবে। #%৪৬%# ফলে তারা একে অন্যকে কিছু জিজ্ঞাসাবাদও করতে পারবে না।মুফতী তাকী উসমানী

সেদিন সকল তথ্য তাদের নিকট হতে বিলুপ্ত হবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবেনা।মুজিবুর রহমান

অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না।মাওলানা মুহিউদ্দিন খান

সেই দিন সকল তথ্য তাদের নিকট হতে বিলুপ্ত হবে এবং এরা একে অপরকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সেদিন সকল সংবাদ তাদের কাছ থেকে গোপন হয়ে যাবে, তখন তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে পারবে না।আল-বায়ান

সে দিন তাদের কথা বন্ধ হয়ে যাবে, অতঃপর পরস্পরকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না।তাইসিরুল

তখন বক্তব্যগুলো সেইদিন তাদের কাছ ঝাপসা হয়ে যাবে, কাজেই তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ তারা অন্তসারশূন্য যে-সব দলীল-প্রমাণ ও যুক্তি-তর্ক খাড়া করত, তার কিছুই তাদের মনে পড়বে না। সব বিষয়ে তারা গভীর অন্ধকারে পড়ে যাবে। কী বলবে তা বুঝতে পারবে না। ভয়-বিহ্বলতায় নিজেদের মধ্যেও একে অন্যকে কিছু জিজ্ঞেস করতে পারবে না। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৬৬. অতঃপর সেদিন সকল তথ্য তাদের কাছ থেকে বিলুপ্ত হবে তখন এরা একে অন্যকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৬) সেদিন তাদের সকল খবর বিলুপ্ত হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। (1)

(1) কেননা, তাদের দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে, তারা সকলে জাহান্নামে প্রবেশ করবে।