ফাআসবাহা ফিল মাদীনাতি খাইফাইঁ ইয়াতারক্কাবুফাইযাল্লাযিছ তানসারহূবিলআমছি ইয়াছতাসরিখুহু ক-লা লাহূমূছাইন্নাকা লাগাবিইউম মুবীন।উচ্চারণ
দ্বিতীয় দিন অতি প্রত্যুষে সে ভয়ে ভয়ে এবং সর্বদিক থেকে বিপদের আশঙ্কা করতে করতে শহরের মধ্যে চলছিল। সহসা দেখলো কি, সেই ব্যক্তি যে গতকাল সাহায্যের জন্য তাকে ডেকেছিল আজ আবার তাকে ডাকছে। মূসা বললো, “তুমি তো দেখছি স্পষ্টতই বিভ্রান্ত।” ২৭ তাফহীমুল কুরআন
অতঃপর সে সকাল বেলা ভীতাবস্থায় নগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগল। হঠাৎ সে দেখতে পেল গতকাল যে ব্যক্তি তার কাছে সাহায্য চেয়েছিল, সেই ব্যক্তিই তাকে ফের সাহায্যের জন্য ডাকছে। মূসা তাকে বলল, বোঝা গেল তুমি এক প্রকাশ্য দুষ্ট লোক। #%১১%#মুফতী তাকী উসমানী
অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তার প্রভাত হল। হঠাৎ সে শুনতে পেলো, পূর্বদিন যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে তার সাহায্যের জন্য চীৎকার করছে। মূসা তাকে বললঃ তুমিতো সুস্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি।মুজিবুর রহমান
অতঃপর তিনি প্রভাতে উঠলেন সে শহরে ভীত-শংকিত অবস্থায়। হঠাৎ তিনি দেখলেন, গতকল্য যে ব্যক্তি তাঁর সাহায্য চেয়েছিল, সে চিৎকার করে তাঁর সাহায্য প্রার্থনা করছে। মূসা তাকে বললেন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তার প্রভাত হল। হঠাৎ সে শুনতে পেল পূর্বদিন যে ব্যক্তি তার সাহায্য চাহিয়াছিল, সে তার সাহায্যের জন্যে চিৎকার করতেছে। মূসা তাকে বলল, ‘তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি।’ ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর ভীত প্রতীক্ষারত অবস্থায় সেই শহরে তার সকাল হল। হঠাৎ সে শুনতে পেল, যে লোকটি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল, সে আবার সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা তাকে বলল, ‘নিশ্চয় তুমি তো একজন স্পষ্ট বিভ্রান্ত ব্যক্তি’।আল-বায়ান
শহরে তার সকাল হল ভীত-সন্ত্রস্ত অবস্থায়। হঠাৎ সে শুনল যে লোকটি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল (আবার) সে সাহায্যের জন্য চীৎকার করছে। মূসা তাকে বলল- ‘তুমি প্রকাশ্যই একজন বেওকুফ লোক।তাইসিরুল
তারপর তিনি সকালবেলায় ভীত-সন্ত্রস্ত অবস্থায় শহরটিতে বেরুলেন সতর্ক দৃষ্টি ফেলে, তখন হঠাৎ যে আগের দিনে তাঁর সাহায্য চেয়েছিল সে তাঁর প্রতি চীৎকার করল। মূসা তাকে বললেন -- "তুমি তো স্পষ্টই একজন ঝগড়াটে।"মাওলানা জহুরুল হক
২৭
অর্থাৎ তুমি ঝগড়াটে স্বভাবের বলে মনে হচ্ছে। প্রতিদিন কারো না কারো সাথে তোমার ঝগড়া হতেই থাকে। গতকাল একজনের সাথে ঝগড়া বাঁধিয়েছিল, আজ আবার আর একজনের সাথে বাঁধিয়েছো।
অর্থাৎ, ঝগড়া-বিবাদ করাটা মনে হচ্ছে তোমার প্রাত্যহিক কাজ। গতকাল একজনের সাথে মারামারি করছিলে আবার আজ করছ অন্য একজনের সাথে।
১৮. অতঃপর ভীত সতর্ক অবস্থায় সে নগরীতে তার ভোর হল। হঠাৎ তিনি শুনতে পেলেন আগের দিন যে ব্যক্তি গতকাল তার সাহায্য চেয়েছিল, সে সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা তাকে বললেন, তুমি তো স্পষ্টই একজন বিভ্ৰান্ত ব্যক্তি।(১)
(১) অর্থাৎ তুমি ঝগড়াটে স্বভাবের বলে মনে হচ্ছে। প্রতিদিন কারো না কারো সাথে তোমার ঝগড়া হতেই থাকে। গতকাল একজনের সাথে ঝগড়া বাধিয়েছিলে, আজ আবার আরেকজনের সাথে বাধিয়েছো। (বাগভী)
(১৮) অতঃপর ভীত-সতর্ক অবস্থায়(1) সে নগরীতে তার প্রভাত হল। হঠাৎ সে শুনতে পেল, গতকাল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল, সে তার সাহায্যের জন্য চীৎকার করছে। মূসা তাকে বলল, ‘নিশ্চয় তুমি একজন সুস্পষ্ট বিভ্রান্ত ব্যক্তি।’ (2)
(1) خَائِفًا ভয়ে ভয়ে يَتَرَقّب এদিক-ওদিক দেখে আর নিজের ব্যাপারে শঙ্কিত হয়ে। অর্থাৎ, ভীত-সতর্ক অবস্থায়।
(2) অর্থাৎ, মূসা (আঃ) তাকে ধমক দিয়ে বললেন, তোমাকে গত কাল একজনের সঙ্গে ঝগড়া করতে দেখেছিলাম আবার আজও একজনের সাথে ঝগড়া করছ? ‘তুমি একজন সুস্পষ্ট বিভ্রান্ত ব্যক্তি’ কথার অর্থঃ সত্যই তুমি একজন ঝগড়াটে মানুষ।