ফামা-ক-না জাওয়া-বা কাওমিহীইল্লা-আন ক-লূআখরিজু আ-লা লূতিম মিন কারইয়াতিকুম ইন্নাহুম উনা-ছুইঁ ইয়াতাতাহহারূন।উচ্চারণ
কিন্তু সে জাতির এছাড়া আর কোন জবাব ছিল না যে, তারা বলল “লূতের পরিবারবর্গকে তাদের নিজেদের জনপদ থেকে বের করে দাও, এরা বড় পাক-পবিত্র সাজতে চাচ্ছে।” তাফহীমুল কুরআন
তার সম্প্রদায়ের উত্তর ছিল কেবল এই যে, তারা বলল, লূতের পরিবারবর্গকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। তারা এমন লোক, যারা বড় পবিত্রতা জাহির করছে।মুফতী তাকী উসমানী
উত্তরে তার সম্প্রদায় শুধু বললঃ লূত পরিবারকে তোমাদের জনপদ হতে বহিস্কার কর, এরাতো এমন লোক যারা অতি পবিত্র সাজতে চায়।মুজিবুর রহমান
উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়।মাওলানা মুহিউদ্দিন খান
উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, ‘লূত-পরিবারকে তোমাদের জনপদ হতে বহিষ্কার কর, এরা তো এমন লোক যারা পবিত্র সাজিতে চায়। ইসলামিক ফাউন্ডেশন
ফলে তার কওমের জবাব একমাত্র এই ছিল যে, ‘লূতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয় এরা এমন লোক যারা পবিত্র থাকতে চায়’।আল-বায়ান
তখন তার সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া আর কোন জওয়াব ছিল না যে, তোমাদের জনপদ থেকে লূতের পরিবারবর্গকে বের করে দাও, এরা এমন লোক যারা পবিত্র সাজতে চায়।তাইসিরুল
কিন্ত তাঁর লোকদের জবাব আর কিছু ছিল না এই ভিন্ন যে তারা বললে -- "তোমাদের জনপদ থেকে লূতের পরিজনবর্গকে বের করে দাও, এরা তো এমন লোক যারা পবিত্র সাজতে চায়!"মাওলানা জহুরুল হক
৫৬. উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, লুত পরিবারকে তোমরা জনপদ থেকে বহিস্কার কর, এরা তো এমন লোক যারা পবিত্র থাকতে চায়।
(৫৬) উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, ‘লূত-পরিবারকে তোমাদের জনপদ হতে বহিষ্কার কর, এরা তো এমন লোক যারা পবিত্র সাজতে চায়।’ (1)
(1) এ কথা তারা কটাক্ষ ও উপহাসছলে বলল।