ওয়া লূতান ইযক-লা লিকাওমিহী আতা’তূনাল ফা-হিশাতা ওয়া আনতুম তুবসিরূন।উচ্চারণ
আর ৬৭ লূতকে আমি পাঠালাম। স্মরণ করো তখনকার কথা যখন সে তার জাতিকে বলল “তোমরা জেনে বুঝে বদকাম করছো? ৬৮ তাফহীমুল কুরআন
এবং আমি লূতকে (নবী বানিয়ে পাঠালাম)। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি চাক্ষুষ দেখেও অশ্লীল কাজ করছ?মুফতী তাকী উসমানী
স্মরণ কর লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা জেনে শুনে কেন অশ্লীল কাজ করছ?মুজিবুর রহমান
স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ!মাওলানা মুহিউদ্দিন খান
স্মরণ কর লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা জেনে-শুনে কেন অশ্লীল কাজ করছো, ইসলামিক ফাউন্ডেশন
আর স্মরণ কর লূতের কথা, যখন সে তার কওমকে বলেছিল, ‘তোমরা কেন অশ্লীল কাজ করছ, অথচ তা তোমরা ভালভাবে প্রত্যক্ষ করছ’?আল-বায়ান
স্মরণ কর লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল- তোমরা দেখে-শুনে কেন অশ্লীল কাজ করছ,তাইসিরুল
আর লূত, স্মরণ কর! তিনি তাঁর জাতিকে বলেছিলেন -- "তোমরা কি অশ্লীলতা করতেই থাকবে, অথচ তোমরা দেখতে পাচ্ছ?মাওলানা জহুরুল হক
৬৭
তুলনামূলক অধ্যায়নের জন্য দেখুন আল আ’রাফ ৮০ থেকে ৮৪, হূদ ৭৪ থেকে ৮৩, আল হিজর ৫৭ থেকে ৭৭, আল আম্বিয়া ৭১ থেকে ৭৫, আশ্ শু’আরা ১৬০ থেকে ১৭৪, আল আনকাবুত ২৮ থেকে ৭৫, আস্ সাফ্ফাত ১৩৩ থেকে১৩৮ এবং আল কামার ৩৩ থেকে ৩৯ আয়াত।
৬৮
এ উক্তির কয়েকটি অর্থ হতে পারে। সম্ভবত এ সবগুলো অর্থই এখানে প্রযোজ্য। এক, এ কাজটি যে অশ্লীল ও খারাপ তা তোমরা জানো না এমন নয়। বরং জেনে বুঝে তোমরা এ কাজ করো। দুই, একথাটিও তোমাদের অজানা নেই যে, পুরুষের কামপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য পুরুষকে সৃষ্টি করা হয়নি বরং এজন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। আর পুরুষ ও নারীর পার্থক্য এমন নয় যে, তা তোমাদের চোখে ধরা পড়েনা বরং তোমরা চোখে দেখেই এ জ্বলজ্যান্ত মাছি গিলে ফেলছো। তিন, তোমরা প্রকাশ্যে এ অশ্লীল কাজ করে যাচ্ছো। অন্যদিকে চক্ষুষ্মান লোকেরা তোমাদের কার্যকলাপ প্রত্যক্ষ করছে, যেমন সামনের দিকে সূরা আনকাবুতে বলা হয়েছেঃ
وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنْكَرَ
“আর তোমরা নিজেদের মজলিসে বদকাম করে থাকো।” (২৯ আয়াত)৫৪. আর স্মরণ করুন লুতের কথা(১), তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা জেনে-দেখে(২) কেন অশ্লীল কাজ করছ?
(১) কওমে লুতের কাহিনী তুলনামূলক অধ্যায়নের জন্য দেখুন আল আ'রাফঃ ৮০ থেকে ৮৪, হূদ ৭৪ থেকে ৮৩, আল হিজরঃ ৫৭ থেকে ৭৭, আল-আম্বিয়াঃ ৭১ থেকে ৭৫, আশ শু'আরাঃ ১৬০ থেকে ১৭৪, আল আনকাবুতঃ ২৮ থেকে ৭৫, আস সাফফাতঃ ১৩৩ থেকে ১৩৮ এবং আল-কামারঃ ৩৩ থেকে ৩৯ আয়াত।
(২) এখানে تبصرون শব্দটির দু অর্থ হতে পারেঃ এক, চাক্ষুষ দেখা। তখন এর কয়েকটি অর্থ হতে পারে। সম্ভবত এ সবগুলো অর্থই এখানে প্রযোজ্য। এক. এ কাজটি যে অশ্ৰীল ও খারাপ তা তোমরা জানো না এমন নয় বরং জেনে বুঝে তোমরা এ কাজ করো। (সা’দী) দুই. তোমরা প্রকাশ্যে কোন প্রকার রাখ-ডাক ছাড়াই এ অশ্লীল কাজ করে যাচ্ছে। কারণ, তারা এ সমস্ত কদৰ্য কাজগুলো লোকসমক্ষেই করে বেড়াত। তাদের বিভিন্ন বৈঠকেও তারা সেটা করত। (কুরতুবী; ইবন কাসীর) অন্যদিকে চক্ষুষ্মান লোকেরা তোমাদের কার্যকলাপ প্রত্যক্ষ করছে, যেমন অন্য আয়াতে বলা হয়েছে, “আর তোমরা নিজেদের মজলিসে বন্দকাম করে থাকো”। (সূরা আল-আনকাবূতঃ ২৯) দুই, অন্তর দিয়ে জেনে উপলব্ধি করা। তখন অর্থ হবে, তোমরা অন্তর দিয়ে ভাল করেই জানো ও বোঝা যে, কোন ক্রমেই এ কাজটি ভাল নয়। তারপরও তোমরা সেটা করে যাচ্ছ। (কুরতুবী)
(৫৪) (স্মরণ কর) লূতের কথা,(1) সে তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা কি জেনে-শুনে অশ্লীল কাজ করবে? (2)
(1) অর্থাৎ, লূত (আঃ)-এর ঘটনা স্মরণ কর, যখন তিনি বললেন। লূত জাতি আম্মূরাহ ও সাদূম শহরে বসবাস করত।
(2) تُبصِرُون অর্থাৎ, এ কথা দর্শন করছ যে, তা অশ্লীলতা। এখানে দর্শন বলতে জ্ঞান চক্ষু দ্বারা দর্শন। আর যদি চর্মচক্ষুর দর্শন উদ্দেশ্য হয়, তাহলে অর্থ দাঁড়াবে যে, তোমরা এক অপরের চোখের সামনে এ কাজ করছ? অর্থাৎ, তোমাদের ধৃষ্টতা এত বেড়ে গেছে যে, এ কুকর্ম করার সময় লুকানোর চেষ্টাও কর না!