ক-লা ছানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল ক-যিবীন।উচ্চারণ
সুলাইমান বললোঃ “এখনই আমি দেখছি তুমি সত্য বলছো অথবা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। তাফহীমুল কুরআন
সুলাইমান বলল, আমি এখনই দেখছি তুমি সত্য বলেছ, নাকি তুমি মিথ্যাবাদীদের একজন হয়ে গেছ।মুফতী তাকী উসমানী
সুলাইমান বললঃ আমি দেখব, তুমি সত্য বলেছ, না কি তুমি মিথ্যাবাদী?মুজিবুর রহমান
সুলায়মান বললেন, এখন আমি দেখব তুমি সত্য বলছ, না তুমি মিথ্যবাদী।মাওলানা মুহিউদ্দিন খান
সুলায়মান বলল, ‘আমি দেখিব তুমি কি সত্য বলেছ, না তুমি মিথ্যাবাদী ? ইসলামিক ফাউন্ডেশন
সুলাইমান বলল, আমরা দেখব, ‘তুমি কি সত্য বলেছ, নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত’।আল-বায়ান
সুলাইমান বলল- ‘এখন আমি দেখব, তুমি সত্য বলেছ, না তুমি মিথ্যেবাদী।তাইসিরুল
তিনি বললেন -- "আমরা শীঘ্রই দেখব তুমি কি সত্য বলছ, না তুমি মিথ্যাবাদীদের মধ্যেকার?মাওলানা জহুরুল হক
২৭. সুলাইমান বললেন, আমরা দেখব তুমি কি সত্য বলেছ, নাকি তুমি মিথ্যুকদের অন্তর্ভুক্ত?
(২৭) (সুলাইমান) বলল, ‘আমি দেখব, তুমি কি সত্য বলেছ, না তুমি মিথ্যাবাদী?