হুদাওঁ ওয়া বুশর-লিলমু’মিনীন।উচ্চারণ
পথনির্দেশ ও সুসংবাদ ২ এমন মু’মিনদের জন্য তাফহীমুল কুরআন
এটা হেদায়াত ও সুসংবাদরূপে এসেছে মুমিনদের জন্য মুফতী তাকী উসমানী
পথ নির্দেশ ও সুসংবাদ মু’মিনদের জন্য।মুজিবুর রহমান
মুমিনদের জন্যে পথ নির্দেশ ও সুসংবাদ।মাওলানা মুহিউদ্দিন খান
পথনির্দেশ ও সুসংবাদ মু’মিনদের জন্যে। ইসলামিক ফাউন্ডেশন
মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।আল-বায়ান
মু’মিনদের জন্য পথের দিশা ও সুসংবাদতাইসিরুল
মুমিনদের জন্য পথ-নির্দেশক এবং সুসংবাদবাহক, --মাওলানা জহুরুল হক
২
অর্থাৎ এ আয়াতগুলো হচ্ছে পথনির্দেশ ও সুসংবাদ। “পথনির্দেশকারী” ও “সুসংবাদদানকারী” বলার পরিবর্তে এগুলোকেই বলা হয়েছে “পথনির্দেশ” ও “সুসংবাদ” এর মাধ্যমে পথনির্দেশনা ও সুসংবাদদানের গুণের ক্ষেত্রে তাদের পূর্ণতার প্রকাশই কাম্য। যেমন কাউকে দাতা বলার পরিবর্তে ‘দানশীলতার প্রতিমূর্তি’ এবং সুন্দর বলার পরিবর্তে ‘আপাদমস্তক সৌন্দর্য’ বলা।
২. পথনির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য।(১)
(১) অর্থাৎ এ আয়াতগুলো হচ্ছে পথনির্দেশ ও সুসংবাদ। যার অর্থ “পথনির্দেশকারী” ও “সুসংবাদদানকারী”। (ফাতহুল কাদীর)
(২) বিশ্বাসীদের জন্য (তা) পথ-নির্দেশক এবং সুসংবাদ বিশেষ।