উলাইকাল্লাযীনা হাবিতাত আ‘মা-লুহুম ফিদ্দুনইয়া-ওয়াল আ-খিরতি ওয়ামা-লাহুম মিন্না-সিরীন।উচ্চারণ
এরা এমন সব লোক যাদের কর্মকাণ্ড (আমল) দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই নষ্ট হয়ে গেছে ২০ এবং এদের কোন সাহায্যকারী নেই। ২১ তাফহীমুল কুরআন
এরাই তারা, দুনিয়া ও আখিরাতে যাদের কর্ম নিষ্ফল হয়ে গেছে, আর তাদের কোনও সাহায্যকারী লাভ হবে না।মুফতী তাকী উসমানী
এদের কৃতকর্মসমূহ ইহকাল ও আখিরাতে ব্যর্থ হবে এবং তাদের জন্য কেহ সাহায্যকারী নেই।মুজিবুর রহমান
এরাই হলো সে লোক যাদের সমগ্র আমল দুনিয়া ও আখেরাত উভয়লোকেই বিনষ্ট হয়ে গেছে। পক্ষান্তরে তাদের কোন সাহায্যকারীও নেই।মাওলানা মুহিউদ্দিন খান
এইসব লোক, এদের কার্যাবলী দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হবে এবং তাদের কোন সাহায্যকারী নেই। ইসলামিক ফাউন্ডেশন
ওরাই, যাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোন সাহায্যকারী নেই।আল-বায়ান
এরাই তারা যাদের সমুদয় ‘আমাল দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হবে এবং তাদের কোন সাহায্যকারী নেই।তাইসিরুল
এরাই তারা যাদের সব কাজ বৃথা হবে এই দুনিয়াতে ও আখেরাতে, আর তাদের জন্য সাহায্যকারীদের কেউ থাকবে না।মাওলানা জহুরুল হক
২০
অর্থাৎ তারা নিজেদের শক্তি ও প্রচেষ্টাসমূহ এমন সব কাজে নিয়োজিত করেছে যার ফল দুনিয়াতে যেমন খারাপ তেমনি আখেরাতেও খারাপ।
২১
অর্থাৎ এমন কোন শক্তি নেই, যে তাদের এসব ভুল প্রচেষ্টা ও অসৎকার্যাবলীকে সুফলদায়ক করতে অথবা কমপক্ষে খারাপ পরিণতি থেকে বাঁচাতে পারে। দুনিয়ায় বা আখেরাতে অথবা উভয় স্থানে তাদের কাজে লাগবে বলে যেসব শক্তির ওপর তারা ভরসা করে, তাদের মধ্য থেকে আসলে কেউই তাদের সাহায্যকারী প্রমাণিত হবে না।
২২. এসব লোক, এদের কার্যাবলী দুনিয়া ও আখেরাতে নিস্ফল হয়েছে এবং তাদের কোন সাহায্যকারী নেই।
(২২) এই সব লোকের সকল আমল ইহকাল ও পরকালে নিষ্ফল হবে এবং তাদের কোন সাহায্যকারী নেই।