قُل لِّلَّذِينَ كَفَرُواْ سَتُغۡلَبُونَ وَتُحۡشَرُونَ إِلَىٰ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ

কুল লিল্লাযীনা কাফারু ছাতুগলাবূনা ওয়াতুহশারূনা ইলা-জাহান্নামা ওয়াবি’ছাল মিহা-দ।উচ্চারণ

কাজেই হে মুহাম্মাদ! যারা তোমরা দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করলো, তাদের বলে দাও, সেই সময় নিকটবর্তী যখন তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নাম বড়ই খারাপ আবাস। তাফহীমুল কুরআন

যারা কুফর অবলম্বন করেছে তাদেরকে বলে দাও, অচিরেই তোমরা পরাভূত হবে এবং তোমাদেরকে একত্র করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর তা অতি মন্দ ঠিকানা।মুফতী তাকী উসমানী

যারা অবিশ্বাস করেছে, তুমি তাদেরকে বলঃ অচিরেই তোমরা পরাভূত হবে এবং তোমরা জাহান্নামের দিকে একত্রিত হবে এবং ওটা নিকৃষ্টতর স্থান।মুজিবুর রহমান

কাফেরদিগকে বলে দিন, খুব শিগগীরই তোমরা পরাভূত হয়ে দোযখের দিকে হাঁকিয়ে নীত হবে-সেটা কতই না নিকৃষ্টতম অবস্থান।মাওলানা মুহিউদ্দিন খান

যারা কুফরী করে তাদেরকে বল, ‘তোমরা শীঘ্রই পরাভূত হবে এবং তোমাদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর এটা কত নিকৃষ্ট আবাসস্থল !’ ইসলামিক ফাউন্ডেশন

তুমি কাফিরদেরকে বল, ‘তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে। আর সেটি কতইনা নিকৃষ্ট আবাসস্থল’!আল-বায়ান

যারা কুফরী করে তাদেরকে বলে দাও, ‘তোমরা অচিরেই পরাজিত হবে আর তোমাদেরকে জাহান্নামের দিকে হাঁকানো হবে, ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থান’!তাইসিরুল

যারা অবিশ্বাস পোষণ করে তাদের বলো -- "তোমরা শীঘ্রই পরাভূত হবে, আর তোমাদের তাড়িয়ে নেয়া হবে জাহান্নামের দিকে, আর মন্দ সেই বিশ্রামস্থান।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা দুনিয়ায় কাফিরদের পরাস্ত হওয়ারও ভবিষ্যদ্বাণী করা হতে পারে এবং আখিরাতের পরাজয়ও বোঝানো হতে পারে। (কোনও কোনও বর্ণনায় আছে, বদর যুদ্ধে জয়লাভ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহুদীদেরকে বলেছিলেন, তোমরা সত্য কবুল করে নাও, নচেৎ তোমাদের পরিণতিও কুরায়শদের মত হবে। উত্তরে তারা বলেছিল, অনভিজ্ঞ কুরায়শদের সাথে যুদ্ধ জিতে ধোঁকায় পড়ো না। আমাদের সাথে লড়লে টের পাবে, যুদ্ধ কাকে বলে। এরই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত নাযিল হয়। এ আয়াতের ভবিষ্যদ্বাণী ফলতে বেশি দিন লাগেনি। মক্কা বিজয়ের আগেই মদীনার সবগুলো ইয়াহুদী গোত্রকে চরমভাবে পর্যুদস্ত ও বিতাড়িত করা হয়। সবশেষে মক্কা বিজয় হলে সারা আরবে ইসলামের বিজয়-ডঙ্কা বেজে যায়। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

১২. যারা কুফরী করে তাদেরকে বলুন, তোমরা শীঘ্রই পরাভূত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে। আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল।

তাফসীরে আহসানুল বায়ান

(১২) যারা অবিশ্বাস করে তাদেরকে বল, তোমরা শীঘ্রই পরাজিত হবে(1) এবং তোমাদেরকে দোযখে একত্রিত করা হবে। আর তা অতি মন্দ শয়নাগার।

(1) এখানে কাফের বা অবিশ্বাসী বলতে ইয়াহুদীদেরকে বুঝানো হয়েছে। আর এই ভবিষ্যদ্বাণী খুব শীঘ্রই বাস্তবায়িত হয়েছিল। যেমন, বানু ক্বাইনুক্বা’ ও বানু নাযীরকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং বানু ক্বুরায়যাকে হত্যা করা হয়েছিল। অতঃপর খায়বার বিজয়ের পর সমস্ত ইয়াহুদীদের উপর জিযিয়া-কর আরোপ করা হয়েছিল। (ফাতহুল ক্বাদীর)