লা-তাদ‘ঊল ইয়াওমা ছুবূরওঁ ওয়া-হিদাওঁ ওয়াদ‘ঊ ছুবূরন কাছীর-।উচ্চারণ
(তখন তাদের বলা হবে) আজ একটি মৃত্যুকে নয় বরং বহু মৃত্যুকে ডাকো। তাফহীমুল কুরআন
(তখন তাদেরকে বলা হবে,) আজ তোমরা মৃত্যুকে কেবল একবার ডেক না; বরং মৃত্যুকে ডাকতে থাক বারবার। মুফতী তাকী উসমানী
তাদেরকে বলা হবেঃ আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করনা, বরং বহুবার ধ্বংস হওয়ার কামনা করতে থাক।মুজিবুর রহমান
বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাক।মাওলানা মুহিউদ্দিন খান
এদেরকে বলা হবে, ‘আজ তোমরা একবারের জন্যে ধ্বংস কামনা কর না, বহুবার ধ্বংস হওয়ার কামনা করতে থাক।’ ইসলামিক ফাউন্ডেশন
‘একবার ধ্বংসকে ডেকো না; বরং অনেকবার ধ্বংসকে ডাকো।’আল-বায়ান
(বলা হবে) ‘তোমরা আজ এক মৃত্যুকে ডেক না, অনেক মৃত্যুকে ডাক।’তাইসিরুল
আজকের দিনে তোমরা একবারের ধ্বংসের জন্য কামনা করো না, বরং বহুবার ধ্বংস হওয়ার দোয়া করতে থাক!মাওলানা জহুরুল হক
আয়াতের এ তরজমা করা হয়েছে প্রখ্যাত মুফাসসির আবুস সুয়ূদ (রহ.)-এর তাফসীরের ভিত্তিতে যা আল্লামা আলুসী (রহ.)ও নিজ গ্রন্থে উদ্ধৃত করেছেন। এ হিসেবে আয়াতের মর্ম হল, তোমরা কঠিন শাস্তির কারণে ঘাবড়ে গিয়ে যে মৃত্যুকে ডাকছ, তা তো আর কখনও আসার নয়। বরং তোমাদেরকে নিত্য নতুন শাস্তির সম্মুখীন হতে হবে এবং প্রত্যেকবারই যন্ত্রণার তীব্রতায় তোমাদের মৃত্যু কামনা করতে হবে।
১৪. বলা হবে, আজ তোমরা এক ধ্বংসকে ডেকো না, বরং বহু ধ্বংসকে ডাক৷
(১৪) (ওদেরকে বলা হবে,) ‘আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না; বরং বহুবার ধ্বংস কামনা করতে থাক।’(1)
(1) অর্থাৎ, জাহান্নামী যখন আযাবে অতিষ্ঠ হয়ে মৃত্যু ও ধ্বংস কামনা করবে, তখন তাদেরকে বলা হবে, একটি মৃত্যু নয় বরং বহু মৃত্যুর কামনা কর। অর্থ হল, এখন তোমাদের ভাগ্যে চিরস্থায়ী বিভিন্ন ধরনের শাস্তি আর শাস্তিই রয়েছে। অর্থাৎ, মৃত্যু কামনা করলে বহু মৃত্যু কামনা করতে হবে। সুতরাং তোমরা কতকাল আর মৃত্যু দাবী করবে?!