ওয়া আকীমুসসালা-তা ওয়া-আ-তুঝঝাক-তা ওয়া আতী‘উর রছূলা লা‘আল্লাকুম তুরহামূন।উচ্চারণ
নামায কায়েম করো, যাকাত দাও এবং রসূলের আনুগত্য করো, আশা করা যায়, তোমাদের প্রতি করুণা করা হবে। তাফহীমুল কুরআন
নামায কায়েম কর, যাকাত আদায় কর এবং রাসূলের আনুগত্য কর, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়।মুফতী তাকী উসমানী
তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং রাসূলের আনুগত্য কর, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পার।মুজিবুর রহমান
নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পার। ইসলামিক ফাউন্ডেশন
আর তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পার।আল-বায়ান
তোমরা (নিয়মিত) নামায প্রতিষ্ঠা কর, যাকাত প্রদান কর ও রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।তাইসিরুল
আর তোমরা নামায কায়েম কর ও যাকাত আদায় কর আর রসূলের আজ্ঞাপালন কর, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়।মাওলানা জহুরুল হক
৫৬. আর তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর, যাতে তোমাদের উপর রহমত করা যায়।
(৫৬) তোমরা যথাযথভাবে নামায পড়, যাকাত দাও এবং রসূলের আনুগত্য কর; যাতে তোমরা করুণাভাজন হতে পার। (1)
(1) যেন মুসলিমদেরকে এ কথার তাকীদ করা হয়েছে যে, আল্লাহর রহমত ও মদদ পাওয়ার রাস্তা সেটিই, যে রাস্তায় চলে সাহাবায়ে কিরামগণ রহমত ও মদদপ্রাপ্ত হয়েছিলেন।