وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ رَءُوفٞ رَّحِيمٞ

ওয়া লাওলা-ফাদলুল্লা-হি ‘আলাইকুম ওয়া রহমাতুহূওয়া আন্নাল্লা-হা রঊফুর রহীম।উচ্চারণ

যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর করুণা তোমাদের প্রতি না হতো এবং আল্লাহ‌ যদি স্নেহশীল ও দয়ার্দ্র না হতেন (তাহলে যে জিনিস এখনই তোমাদের মধ্যে ছড়ানো হয়েছিলো তার পরিণাম হতো অতি ভয়াবহ। ) তাফহীমুল কুরআন

যদি না তোমাদের প্রতি আল্লাহর ফযল ও রহমত থাকত এবং না হতেন আল্লাহ অতি মমতাশীল, পরম দয়ালু (তবে রক্ষা পেতে না তোমরাও)।মুফতী তাকী উসমানী

তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেহই অব্যাহতি পেতেনা, এবং আল্লাহ দয়ার্দ্র ও পরম দয়ালু।মুজিবুর রহমান

যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত এবং আল্লাহ দয়ালু, মেহেরবান না হতেন, তবে কত কিছুই হয়ে যেত।মাওলানা মুহিউদ্দিন খান

তোমাদের প্রতি আল্লাহ্ র অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই অব্যাহতি পেতে না এবং আল্লাহ্ দয়ার্দ্র ও পরম দয়ালু।ইসলামিক ফাউন্ডেশন

আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত, (তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে) আর নিশ্চয় আল্লাহ বড় মেহেরবান, পরম দয়ালু।আল-বায়ান

তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে (তোমরা ধ্বংস হয়ে যেতে), আল্লাহ দয়ার্দ্র, বড়ই দয়াবান।তাইসিরুল

আর যদি আল্লাহ্‌র অনুগ্রহ ও তাঁর করুণা তোমাদের উপরে না থাকত, আর আল্লাহ্ তো পরম স্নেহময়, অফুরন্ত ফলদাতা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২০. আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে(১); আর আল্লাহ তো দয়ার্দ ও পরম দয়ালু।

(১) এখানেও ১০ নং আয়াতের মতো উত্তর উহ্য রাখা হয়েছে। (বাগভী)

তাফসীরে আহসানুল বায়ান

(২০) তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ দয়ার্দ্র ও পরম দয়ালু না হলে(1) (তোমাদের কেউ অব্যাহতি পেত না)।

(1) এখানে এর জবাব উহ্য রয়েছে। '---পরম দয়ালু না হলে' আল্লাহর আযাব তোমাদের উপর এসে পড়ত (অথবা তোমাদের কেউ অব্যাহতি পেত না।) এটা তো তার দয়া ও মেহেরবানী যে, তিনি তোমাদের উক্ত মহা অপরাধকে ক্ষমা করে দিয়েছেন।