وَإِن جَٰدَلُوكَ فَقُلِ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ

ওয়া ইন জা-দালূকা ফাকুল্লিলা-হু আ‘লামুবিমা-তা‘মালূন।উচ্চারণ

আর যদি তারা তোমার সাথে ঝগড়া করে তাহলে বলে দাও, “যা কিছু তোমরা করছো আল্লাহ‌ তা খুব ভালোই জানেন। তোমরা যেসব বিষয়ে মতভেদ করছো তাফহীমুল কুরআন

তারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হলে বলে দাও, তোমরা যা-কিছু করছ আল্লাহ তা ভালোভাবে জানেন।মুফতী তাকী উসমানী

তারা যদি তোমার সাথে বিতন্ডা করে তাহলে বলঃ তোমরা যা কর সেই সম্বন্ধে আল্লাহ সম্যক অবহিত।মুজিবুর রহমান

তারা যদি আপনার সাথে বিতর্ক করে, তবে বলে দিন, তোমরা যা কর, সে সর্ম্পকে আল্লাহ অধিক জ্ঞাত।মাওলানা মুহিউদ্দিন খান

এরা যদি তোমার সঙ্গে বিতণ্ডা করে তবে বল, ‘তোমরা যা কর সে সম্বন্ধে আল্লাহ্ সম্যক অবহিত। ইসলামিক ফাউন্ডেশন

আর তারা যদি তোমার সাথে বাকবিতন্ডা করে, তাহলে বল, ‘তোমরা যা কর, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।’আল-বায়ান

তারা যদি তোমার সঙ্গে বিতর্ক করে তাহলে বল- তোমরা যা কর আল্লাহ তা ভাল করেই জানেন।তাইসিরুল

আর যদি তোমার সঙ্গে তারা তর্ক-বিতর্ক করে তবে বল -- "আল্লাহ ভাল জানেন যা তোমরা করছো।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৮. আর তারা যদি আপনার সাথে বিতণ্ডা করে তবে বলে দিন, তোমরা যা কর সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবগত।(১)

(১) যেমন অন্য আয়াতে এসেছে, “আর তারা যদি আপনার প্রতি মিথ্যা আরোপ করে তবে আপনি বলুন, “আমার কাজের দায়িত্ব আমার এবং তোমাদের কাজের দায়িত্ব তোমাদের। আমি যা করি সে বিষয়ে তোমরা দায়মুক্ত এবং তোমরা যা কর সে বিষয়ে আমিও দায়মুক্ত৷” (সূরা ইউনুস: ৪১) তারপর বলা হয়েছে, ‘তোমরা যা কর সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবহিত’ যেমন অন্য আয়াতে এসেছে, “তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছ, সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবগত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট।” (সূরা আল-আহকাফ: ৮)

তাফসীরে আহসানুল বায়ান

(৬৮) তারা যদি তোমার সাথে বিতন্ডা করে, তবে বল, ‘তোমরা যা কর সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবহিত।