তিলকা আ-য়া-তুল্লা-হি নাতলূহা-‘আলাইকা বিলহাক্কিওয়া ইন্নাকা লামিনাল মুরছালীন।উচ্চারণ
এগুলো আল্লাহর আয়াত। আমি ঠিকমতো এগুলো তোমাকে শুনিয়ে যাচ্ছি। আর তুমি নিশ্চিতভাবে প্রেরিত পুরুষদের (রসূলদের) অন্তর্ভুক্ত। তাফহীমুল কুরআন
এগুলো আল্লাহর আয়াত, যা আমি আপনার সামনে যথাযথভাবে পড়ে শোনাচ্ছি এবং নিশ্চয়ই আপনি যাদেরকে রাসূল করে পাঠানো হয়েছে তাদের অন্তর্ভুক্ত। #%১৮৮%#মুফতী তাকী উসমানী
এগুলো আল্লাহর নিদর্শন - তোমার নিকট এগুলি সত্যরূপে উপস্থাপন করেছি এবং নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত।মুজিবুর রহমান
এগুলো হলো আল্লাহর নিদর্শন, যা আমরা তোমাদেরকে যথাযথভাবে শুনিয়ে থাকি। আর আপনি নিশ্চিতই আমার রসূলগণের অন্তর্ভুক্ত।মাওলানা মুহিউদ্দিন খান
এ সকল আল্লাহ্ র আয়াত, আমি তোমার নিকট এটা যথাযথভাবে তিলাওয়াত করছি, আর নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত।ইসলামিক ফাউন্ডেশন
এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করি। আর নিশ্চয় তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত।আল-বায়ান
এসব আল্লাহরই আয়াত, যা আমি সঠিকভাবে তোমাকে পড়িয়ে শুনাচ্ছি এবং নিশ্চয়ই তুমি রসূলদের অন্তর্ভুক্ত।তাইসিরুল
এইসব হচ্ছে আল্লাহ্র বাণী, আমরা তোমার কাছে তা পাঠ করছি যথাযথভাবে, আর নিঃসন্দেহ তুমি রসূলদের অন্যতম।মাওলানা জহুরুল হক
এ ঘটনা বর্ণনা করার পর আল্লাহ তাআলা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াতের একটি নিদর্শন সাব্যস্ত করেন। অর্থাৎ তাঁর মুবারক মুখে এসব আয়াতের উচ্চারণ তার রাসূল হওয়ারই প্রমাণ বহন করে। কেননা, এসব ঘটনা জানার জন্য ওহী ছাড়া তাঁর অন্য কোনও মাধ্যম ছিল না। ‘যথাযথভাবে’ শব্দটি ব্যবহার করে সম্ভবত ইশারা করা উদ্দেশ্য যে, কিতাবীগণ এসব ঘটনা বর্ণনা করতে গিয়ে যে বাড়াবাড়ি করেছে ও মনগড়া কাহিনী প্রচার করে দিয়েছে, কুরআন মাজীদ তা হতে মুক্ত থেকে কেবল সঠিক বিষয়ই বর্ণনা করে থাকে।
২৫২. এ সব আল্লাহর আয়াত, আমরা আপনার নিকট তা যথাযথভাবে তিলাওয়াত করছি। আর নিশ্চয়ই আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত।
(২৫২) এই সমস্ত আল্লাহর নিদর্শন; যা আমি যথাযথভাবেম তোমাকে পড়ে শুনাচ্ছি। আর নিশ্চয় তুমি রসূলগণের অন্যতম।(1)
(1) অতীতের যে ঘটনাগুলো রসূল (সাঃ)-এর উপর অবতীর্ণ কিতাবের মাধ্যমে বিশ্ববাসী জানতে পেরেছে, হে মুহাম্মাদ! অবশ্যই সে সমস্ত ঘটনাগুলো তোমার রিসালাত ও সত্যতার দলীল। কারণ, এগুলো না তুমি কোন কিতাবে পড়েছ, আর না কারো কাছ থেকে শুনেছ। আর এ থেকে এ কথাও পরিষ্কার হয়ে যায় যে, এগুলো সব অদৃশ্য জগতের (গায়বী) খবরাদি, যা মহান আল্লাহ কর্তৃক অহীর মাধ্যমে মুহাম্মাদ (সাঃ)-এর উপর অবতীর্ণ করা হয়েছে। কুরআন কারীমের বহু স্থানে অতীত উম্মতের ঘটনাবলী রসূল (সাঃ)-এর সত্যতার প্রমাণস্বরূপ পেশ করা হয়েছে।