ক-লূআআনতা ফা‘আলতা হা-যা-বিআ-লিহাতিনা ইয়াইবর-হীম।উচ্চারণ
(ইবরাহীমকে নিয়ে আসার পর) তারা জিজ্ঞেস করলো, “ওহে ইবরাহীম! তুমি কি আমাদের ইলাহদের সাথে এ কাণ্ড করেছো?” তাফহীমুল কুরআন
(তারপর যখন ইবরাহীমকে নিয়ে আসা হল, তখন) তারা বলল হে ইবরাহীম! আমাদের উপাস্যদের সাথে এটা কি তুমিই করেছ?মুফতী তাকী উসমানী
তারা বললঃ ইবরাহীম! তুমিই কি আমাদের উপাস্যগুলির উপর এরূপ করেছ?মুজিবুর রহমান
তারা বললঃ হে ইব্রাহীম তুমিই কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ?মাওলানা মুহিউদ্দিন খান
এরা বলল ‘হে ইব্রাহীম ! তুমিই কি আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করেছ ?’ ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘হে ইবরাহীম, তুমিই কি আমাদের দেবদেবীগুলোর সাথে এরূপ করেছ’?আল-বায়ান
তারা বলল, ‘ওহে ইবরাহীম! আমাদের উপাস্যদের সাথে তুমিই কি এমনটি করেছ?’তাইসিরুল
তারা বললে -- "হে ইব্রাহীম, তুমিই কি আমাদের দেবতাদের প্রতি এই কাজ করেছ?মাওলানা জহুরুল হক
৬২. তারা বলল, হে ইবরাহীম! তুমিই কি আমাদের মা’বুদগুলোর প্রতি এরূপ করেছ?
(৬২) তারা বলল, ‘হে ইব্রাহীম! তুমিই কি আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ আচরণ করেছ?’