আল্লাযীনা ইয়াখশাওনা রব্বাহুম বিলগাইবি ওয়া হুম মিনাছছা-‘আতি মুশফিকূন।উচ্চারণ
যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং যারা (হিসেবে-নিকেশের) সে সময়ের ৫২ ভয়ে ভীত-সন্ত্রস্ত। তাফহীমুল কুরআন
যারা নিজ প্রতিপালককে না দেখেও ভয় করে এবং কিয়ামত সম্পর্কে যারা ভীত।মুফতী তাকী উসমানী
যারা না দেখেও তাদের রাব্বকে ভয় করে এবং কিয়ামাত সম্পর্কে থাকে ভীত-সন্ত্রস্ত।মুজিবুর রহমান
যারা না দেখেই তাদের পালনকর্তাকে ভয় করে এবং কেয়ামতের ভয়ে শঙ্কিত।মাওলানা মুহিউদ্দিন খান
যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত। ইসলামিক ফাউন্ডেশন
যারা না দেখেও তাদের রবকে ভয় করে এবং কিয়ামত সম্পর্কে থাকে ভীত-সন্ত্রস্ত।আল-বায়ান
যারা না দেখেই তাদের প্রতিপালককে ভয় করে আর তারা কিয়ামাত সম্পর্কে ভীত-শংকিত।তাইসিরুল
যারা তাদের প্রভুকে ভয় করে নিভৃতে আর তারা ঘড়িঘন্টা সন্বন্ধে ভীত সন্ত্রস্ত।মাওলানা জহুরুল হক
৫২
যার আলোচনা এই মাত্র ওপরে করা হলো অর্থাৎ কিয়ামত।
৪৯. যারা না দেখেও তাদের রবকে ভয় করে এবং তারা কেয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।
(৪৯) যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে এবং কিয়ামত সম্পর্কে থাকে ভীত সন্ত্রস্ত। (1)
(1) এগুলি পরহেযগার আল্লাহভীরুদের গুণাবলী। যেমন সূরা বাক্বারার শুরুতে ও অন্যান্য জায়গায় তাঁদের গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে।