وَلَئِن مَّسَّتۡهُمۡ نَفۡحَةٞ مِّنۡ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ

ওয়ালাইম মাছছাতহুম নাফহাতুমমিন‘আযা-বি রব্বিকা লাইয়াকূলুন্না ইয়াওয়াইলানাইন্না-কুন্না-জা-লিমীন।উচ্চারণ

আর যদি তোমার রবের আযাব তাদেরকে সামান্য স্পর্শ করে যায়, ৪৭ তাহলে তারা তৎক্ষণাত চিৎকার দিয়ে উঠবে, হায়! আমাদের দুর্ভাগ্য, অবশ্যই আমরা অপরাধী ছিলাম। তাফহীমুল কুরআন

তোমার প্রতিপালকের শাস্তির একটা ঝাপটাও যদি তাদের লাগত, তবে তারা বলে ওঠত, হায় আমাদের দুর্ভোগ! বাস্তবিকই আমরা জালেম ছিলাম।মুফতী তাকী উসমানী

তোমার রবের শাস্তির কিছুমাত্রও তাদেরকে স্পর্শ করলে তারা নিশ্চয়ই বলে উঠবেঃ হায়! দুর্ভোগ আমাদের, আমরাতো ছিলাম যালিম!মুজিবুর রহমান

আপনার পালনকর্তার আযাবের কিছুমাত্রও তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা অবশ্যই পাপী ছিলাম।মাওলানা মুহিউদ্দিন খান

তোমার প্রতিপালকের শাস্তির কিছুমাত্রও এদেরকে স্পর্শ করলে এরা নিশ্চয়ই বলে উঠবে, ‘হায়, দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম জালিম !’ ইসলামিক ফাউন্ডেশন

আর তোমার রবের আযাবের সামান্য কিছুও যদি তাদেরকে স্পর্শ করে, তবে তারা অবশ্যই বলে উঠবে-‘হায়, দুর্ভোগ আমাদের! আমরাতো অবশ্যই যালিম ছিলাম’।আল-বায়ান

তোমার প্রতিপালকের গযবের একটা নিঃশ্বাস যদি তাদের উপর পতিত হয় তবে তারা অবশ্য অবশ্যই বলে উঠবে, ‘হায় আমাদের দুর্ভাগ্য! আমরাই তো ছিলাম অপরাধী।’তাইসিরুল

আর যদি তোমার প্রভুর শাস্তির তোড় তাদের স্পর্শ করত তবে তারা নিশ্চয়ই বলত -- "হায় আমাদের দুর্ভোগ! আমরা নিঃসন্দেহ অন্যায়াচারী ছিলাম।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৭

সে আযাব যা দ্রুত নিয়ে আসার জন্য তারা জোরেশোরে দাবী জানাচ্ছে এবং বিদ্রূপের স্বরে বলছে, নিয়ে এসো সেই আযাব, কেন তা আমাদের ওপর নেমে আসছে না?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৬. আর আপনার রব-এর শাস্তির কিছুমাত্রও তাদেরকে স্পর্শ করলে তারা অবশ্যই বলে উঠবে, হায়, দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম যালোম!

তাফসীরে আহসানুল বায়ান

(৪৬) তোমার প্রতিপালকের শাস্তির কিছু মাত্রও তাদেরকে স্পর্শ করলে তারা নিশ্চয় বলে উঠবে, ‘হায় দুর্ভোগ আমাদের! নিশ্চয় আমরা সীমালংঘনকারী ছিলাম।’ (1)

(1) অর্থাৎ, আযাবের কিছু মাত্রও যদি তাদেরকে স্পর্শ করে, তাহলে তারা বলে উঠবে এবং নিজেদের অন্যায় স্বীকার করবে।