وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۚ بَلۡ عِبَادٞ مُّكۡرَمُونَ

ওয়া ক-লুততাখাযার রহমা-নুওয়ালাদান ছুবহা-নাহূ বাল ‘ইবা-দুম মুকরমূন।উচ্চারণ

এরা বলে, “করুণাময় সন্তান গ্রহণ করেন।” ২৬ সুবহানাল্লাহ! তারা তো মর্যাদাশালী বান্দা। তাফহীমুল কুরআন

তারা বলে, রহমান (আল্লাহ) সন্তান গ্রহণ করেছেন #%১৪%# (আর তাঁর সন্তান হল ফিরিশতাগণ)। সুবহানাল্লাহ! তারা তো তাঁর সম্মানিত বান্দা।মুফতী তাকী উসমানী

তারা বলেঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি পবিত্র মহান! তারাতো তাঁর সম্মানিত বান্দা।মুজিবুর রহমান

তারা বললঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে। তাঁর জন্য কখনও ইহা যোগ্য নয়; বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা।মাওলানা মুহিউদ্দিন খান

এরা বলে, ‘দয়াময় আল্লাহ্ সন্তান গ্রহণ করেছেন।’ তিনি পবিত্র, মহান ! তারা তো তাঁর সম্মানিত বান্দা। ইসলামিক ফাউন্ডেশন

আর তারা বলে, ‘পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন।’ তিনি পবিত্র। বরং তারা* সম্মানিত বান্দা।আল-বায়ান

তারা বলে, ‘দয়াময় সন্তান গ্রহণ করেছেন’, তিনি এসব থেকে মহা পবিত্র। তারা হল তাঁর বান্দাহ যাদেরকে সম্মানে উন্নীত করা হয়েছে।তাইসিরুল

আর তারা বলে -- "পরম করুণাময় একটি পুত্র গ্রহণ করেছেন।" তাঁরই সব মহিমা! বরং তাঁরা তো সম্মানিত বান্দা, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৬

এখানে আবার ফেরেশতাদেরই কথা বলা হয়েছে। আরবের মুশরিকরা তাদেরকে আল্লাহর মেয়ে গণ্য করতো। পরবর্তী ভাষণ থেকে একথা স্বতস্ফূর্তভাবে প্রকাশ হয়ে যায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

আরবগণ ফিরিশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলত। আয়াতে সেটাই রদ করা হয়েছে।

তাফসীরে জাকারিয়া

২৬. আর তারা বলে, দয়াময় (আল্লাহ) সন্তান গ্ৰহণ করেছেন। তিনি পবিত্র মহান! তারা তো তার সম্মানিত বান্দা।

তাফসীরে আহসানুল বায়ান

(২৬) ওরা বলে, ‘পরম দয়াময় সন্তান গ্রহণ করেছেন।’ তিনি পবিত্র মহান! বরং তারা তো তাঁর সম্মানিত দাস।