لَا يُسۡـَٔلُ عَمَّا يَفۡعَلُ وَهُمۡ يُسۡـَٔلُونَ

লা-ইউছআলু‘আম্মা-ইয়াফ‘আলুওয়া হুম ইউছআলূন।উচ্চারণ

তাঁর কাজের জন্য (কারো সামনে) তাঁকে জবাবদিহি করতে হবে না বরং তাদেরকেই জবাবদিহি করতে হবে। তাফহীমুল কুরআন

তিনি যা-কিছু করেন, সেজন্য কারও কাছে তাঁর জবাবদিহি করতে হবে না, কিন্তু সকলকেই তাঁর কাছে জবাবদিহি করতে হবে। #%১২%#মুফতী তাকী উসমানী

তিনি যা করেন সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা যাবেনা; বরং তাদেরকেই প্রশ্ন করা হবে।মুজিবুর রহমান

তিনি যা করেন, তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে।মাওলানা মুহিউদ্দিন খান

তিনি যা করেন সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা যাবে না ; বরং এদেরকেই প্রশ্ন করা হবে। ইসলামিক ফাউন্ডেশন

তিনি যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না; বরং তাদেরকেই প্রশ্ন করা হবে।আল-বায়ান

তিনি যা করেন সে ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন না, বরং তারা জিজ্ঞাসিত হবে (তাদের কাজের ব্যাপারে)।তাইসিরুল

তিনি যা করেন যে বিষয়ে তাঁকে প্রশ্ন করা যাবে না, কিন্তু তাদের প্রশ্ন করা হবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

কেননা আল্লাহ তাআলা সকলের মালিক ও মনিব। মালিক নিজ মালিকানাধীন জিনিসে যা ইচ্ছা করতে পারে। আর তিনি যেহেতু সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় তার নিজ জ্ঞান-প্রজ্ঞা অনুযায়ী তিনি যা করেন যথার্থই করে থাকেন। সুতরাং তার কাজে জবাবদিহিতার প্রশ্নই আসে না। পক্ষান্তরে মানুষ যেহেতু তাঁর বান্দা। তাদের উপর তাঁর পক্ষ হতে বিভিন্ন দায়-দায়িত্ব অর্পিত হয়েছে, তাই সে দায়-দায়িত্ব সম্পর্কে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এক হাদীসে আছে, ‘জেনে রেখ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্পকে জিজ্ঞেস করা হবে’। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

২৩. তিনি যা করেন সে বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবেন না; বরং তাদেরকেই জিজ্ঞাসা করা হবে।

তাফসীরে আহসানুল বায়ান

(২৩) তিনি যা করেন সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হবে না; বরং ওদেরকেই প্রশ্ন করা হবে।