إِذۡ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيّٗا

ইযনা-দা-রব্বাহূনিদাআন খাফিইইয়া-।উচ্চারণ

যখন সে চুপে চুপে নিজের রবকে ডাকলো। তাফহীমুল কুরআন

যখন সে নিজ প্রতিপালককে ডেকেছিল চুপিসারে।মুফতী তাকী উসমানী

যখন সে তার রাব্বকে আহবান করেছিল নিভৃতে।মুজিবুর রহমান

যখন সে তাঁর পালনকর্তাকে আহবান করেছিল নিভৃতে।মাওলানা মুহিউদ্দিন খান

যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল নিভৃতে, ইসলামিক ফাউন্ডেশন

যখন সে তার রবকে গোপনে ডেকেছিল।আল-বায়ান

যখন সে তার প্রতিপালককে আহবান করেছিল- এক গোপন আহবানে।তাইসিরুল

স্মরণ করো, তিনি তাঁর প্রভুর প্রতি মৃদু স্বরে আহ্বান করলেন --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩. যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিভৃতে,(১)

(১) এতে জানা গেল যে, দোআ অনুচ্চস্বরে ও গোপনে করাই উত্তম। কাতাদা বলেন, নিশ্চয় আল্লাহ পবিত্ৰ মন জানেন এবং গোপন শব্দ শুনেন। (তাবারী) তিনি যে দোআ করেছিলেন তা-ই পরবর্তী আয়াতে বর্ণিত হচ্ছে। (আত-তাফসীরুস সহীহ)

তাফসীরে আহসানুল বায়ান

(৩) যখন সে তার প্রতিপালককে আহবান করেছিল গোপনে। (1)

(1) গোপনে আহবান বা দু’আ এই জন্যই করেছিলেন যে, প্রথমতঃ এইভাবে দু’আ আল্লাহর নিকট বেশী পছন্দনীয়। কারণ এর মধ্যে কাকুতি-মিনতি বেশী প্রকাশ পায়। দ্বিতীয়তঃ লোকে যাতে তাকে বোকা না ভাবে যে, এই বৃদ্ধ বয়সে সন্তান চাচ্ছে; যখন সন্তান হওয়ার সকল প্রকার বাহ্যিক সম্ভাবনা শেষ হয়ে গেছে।