ওয়া ইযা-তাওয়াল্লা-ছা‘আ-ফিল আরদিলিইউফছিদা ফীহা-ওয়া ইউহলিকাল হারছা ওয়ান্নাছলা ওয়াল্লা-হু লা-ইউহিব্বুল ফাছা-দ।উচ্চারণ
যখন সে কর্তৃত্ব লাভ করে, ২২৫ পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা-সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে। অথচ আল্লাহ (যাকে সে সাক্ষী মেনেছিল) বিপর্যয় মোটেই পছন্দ করেন না। তাফহীমুল কুরআন
সে যখন উঠে চলে যায়, তখন যমীনে তার দৌড়-ঝাপ হয় এই উদ্দেশ্যে যে, সে তাতে অশান্তি ছড়াবে এবং ফসল ও (জীব-জন্তুর) বংশ নিপাত করবে, অথচ আল্লাহ অশান্তি সৃষ্টি পছন্দ করেন না। #%১৫১%#মুফতী তাকী উসমানী
যখন সে প্রত্যাবর্তন করে তখন তার উদ্দেশ্য থাকে দুনিয়ায় অশান্তি সৃষ্টি করা এবং শস্য-ক্ষেত্র ও জীব-জন্তু বিনাশ করা; এবং আল্লাহ অশান্তি ভালবাসেন না।মুজিবুর রহমান
যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও প্রাণনাশ করতে পারে। আল্লাহ ফাসাদ ও দাঙ্গা-হাঙ্গামা পছন্দ করেন না।মাওলানা মুহিউদ্দিন খান
যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টির এবং শস্যক্ষেত্র ও জীবজন্তু ধ্বংসেরর চেষ্টা করে। আর আল্লাহ্ অশান্তি পছন্দ করেন না। ইসলামিক ফাউন্ডেশন
আর যখন সে ফিরে যায়, তখন যমীনে প্রচেষ্টা চালায় তাতে ফাসাদ করতে এবং ধ্বংস করতে শস্য ও প্রাণী। আর আল্লাহ ফাসাদ ভালবাসেন না।আল-বায়ান
যখন তোমার কাছ থেকে সে ব্যক্তি ফিরে যায়, তখন দেশের মধ্যে অনিষ্ট ঘটাতে এবং শস্যাদি ও পশুসমূহকে ধবংস করতে চেষ্টা করে কিন্তু আল্লাহ ফাসাদ পছন্দ করেন না।তাইসিরুল
আর সে যখন ফিরে যায় তখন সে দেশের মধ্যে দৌড়াদৌড়ি করে তাতে ফসাদ বাঁধাতে এবং ফসল ও পশুপাল বিনষ্ট করতে। আর আল্লাহ্ ফসাদ পছন্দ করেন না।মাওলানা জহুরুল হক
২২৫
‘ইয়া তাওয়াল্লা’ শব্দের দু’টি অর্থ হতে পারে। একটি অর্থ এখানে আয়াতের অনুবাদে অবলম্বন করা হয়েছে। এর দ্বিতীয় অর্থটি হচ্ছে, মজার মজার হৃদয় প্রলুব্ধকারী কথা বলে ‘যখন সে ফিরে আসে’ তখন এসব অপকর্ম করে।
কোনও কোনও রিওয়ায়াতে আছে, আখনাস ইবনে শারীক নামক এক ব্যক্তি মদীনা মুনাওয়ারায় এসেছিল এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বড় মনোমুগ্ধকর কথাবার্তা বলল এবং আল্লাহকে সাক্ষী রেখে নিজের ঈমান আনার কথা প্রকাশ করল, কিন্তু যখন ফিরে গেল তখন পথে সে মুসলিমদের ফসলে অগ্নিসংযোগ করল এবং তাদের গবাদি পশু যবাহ করে ফেলল। তার প্রতি লক্ষ্য করেই এ আয়াত নাযিল হয়েছিল, যদিও এটা সব রকমের মুনাফিকের জন্যই প্রযোজ্য।
২০৫. আর যখন সে প্রস্থান করে তখন সে যমীনে অশান্তি সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও প্রাণী ধ্বংসের চেষ্টা করে। আর আল্লাহ ফাসাদ ভালবাসেন না।
(২০৫) আর যখন সে (তোমার কাছ থেকে) প্রস্থান করে, তখন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শস্যক্ষেত্র ও (জীব-জন্তুর) বংশনিপাতের চেষ্টা করে। কিন্তু আল্লাহ অশান্তি পছন্দ করেন না।