লিয়াকফুরূবিমা আ-তাইনা-হুম ফাতামাত্তা‘ঊ ফাছাওফা তা‘লামূন।উচ্চারণ
যাতে আল্লাহর অনুগ্রহ অস্বীকার করা যায়। বেশ, ভোগ করে নাও শীঘ্রই তোমরা জানতে পারবে। তাফহীমুল কুরআন
আমি তাদেরকে যে নি‘আমত দিয়েছি তার অকৃতজ্ঞতা প্রকাশের জন্য। ঠিক আছে, কিছুটা ভোগ-বিলাস করে নাও। অচিরেই তোমরা জানতে পারবে।মুফতী তাকী উসমানী
আমি তাদেরকে যা দান করেছি তা অস্বীকার করার জন্য, সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই জানতে পারবে।মুজিবুর রহমান
যাতে ঐ নেয়ামত অস্বীকার করে, যা আমি তাদেরকে দিয়েছি। অতএব মজা ভোগ করে নাও-সত্বরই তোমরা জানতে পারবে।মাওলানা মুহিউদ্দিন খান
আমি এদেরকে যা দান করেছি তা অস্বীকার করার জন্যে। সুতরাং ভোগ করে লও, অচিরেই জানতে পারবে। ইসলামিক ফাউন্ডেশন
যাতে আমি তাদেরকে যা দিয়েছি তা তারা অস্বীকার করতে পারে। অতএব তোমরা ভোগ কর, অচিরেই তোমরা জানতে পারবে।আল-বায়ান
আমি তাদেরকে যা দিয়েছি তাদের না-শোকরি করা জন্য। অতএব তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে।তাইসিরুল
যাতে তারা অস্বীকার করতে পারে যা আমরা তাদের দিয়েছিলাম। "অতএব ভোগ করে নাও, শীঘ্রই কিন্তু টের পাবে!"মাওলানা জহুরুল হক
৫৫. আমরা তাদেরকে যা দিয়েছি তা অস্বীকার করার জন্য। কাজেই তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা জানতে পারবে।
(৫৫) যাতে আমি তাদেরকে যা দান করেছি তা অস্বীকার করে;(1) সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই জানতে পারবে। (2)
(1) কিন্তু মানুষ এতই অকৃতজ্ঞ যে, দুঃখ-কষ্ট (অসুখ, দরিদ্রতা, ক্ষতি ইত্যাদি) দূর হলেই আবার আল্লাহর সাথে শিরক করতে শুরু করে।
(2) এটি অনুরূপ যেমন পূর্বে বলেছেন,{قُلْ تَمَتَّعُواْ فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى النَّارِ} তুমি বল, ভোগ করে নাও, পরিণামে জাহান্নামই তোমাদের ঠিকানা। (সূরা ইবরাহীম ৩০)