فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

ফাআসা-বাহুম ছাইয়িআ-তু মা-‘আমিলূ ওয়া হা-কাবিহিমমা- ক-নূ বিহী ইয়াছতাহঝিঊন।উচ্চারণ

তাদের কৃতকর্মের অনিষ্ঠকারিতা শেষ পর্যন্ত তাদের ওপরই আপতিত হয়েছে এবং যেসব জিনিসকে তারা ঠাট্টা করতো সেগুলোই তাদের ওপর চেপে বসেছে। তাফহীমুল কুরআন

সুতরাং তাদের উপর তাদের মন্দ কাজের কুফল আপতিত হয়েছিল এবং তারা যে জিনিস নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত, তাই এসে তাদেরকে পরিবেষ্টন করেছিল।মুফতী তাকী উসমানী

সুতরাং তাদের প্রতি আপতিত হয়েছিল তাদেরই মন্দ কর্মের শাস্তি এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল ওটাই যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত।মুজিবুর রহমান

সুতরাং তাদের মন্দ কাজের শাস্তি তাদেরই মাথায় আপতিত হয়েছে এবং তারা যে ঠাট্টা বিদ্রুপ করত, তাই উল্টে তাদের উপর পড়েছে।মাওলানা মুহিউদ্দিন খান

সুতরাং এদের ওপর আপতিত হয়েছিল এদেরই মন্দ কর্মের শাস্তি এবং এদেরকে পরিবেষ্টন করেছিল তাই, যা নিয়ে এরা ঠাট্টা-বিদ্রুপ করত। ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং তারা যা করেছে, তার খারাপ পরিণতি তাদেরকে আক্রান্ত করেছে এবং তারা যা নিয়ে উপহাস করত, তা তাদেরকে ঘিরে ফেলেছে।আল-বায়ান

কাজেই তাদের ‘আমালের মন্দ পরিণতি তাদের উপর আপতিত হল আর যে বিষয়কে তারা ঠাট্টা-বিদ্রূপ করত তা-ই তাদেরকে ঘিরে ফেলল।তাইসিরুল

সুতরাং তারা যা করত তার মন্দটা তাদের পাকড়াও করবে, আর যা নিয়ে তারা মস্করা করত তাই ওদের ঘেরাও করবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৪. কাজেই তাদের উপর আপতিত হয়েছে তাদেরই মন্দ কাজের পরিণতি এবং তাদেরকে পরিবেষ্টন করেছে তা-ই, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত।

তাফসীরে আহসানুল বায়ান

(৩৪) সুতরাং তাদের প্রতি আপতিত হয়েছিল তাদেরই মন্দ কর্মের শাস্তি এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল তাই, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রূপ করত। (1)

(1) যখন রসূল তাদের বলতেন যে, ‘যদি তোমরা ঈমান আনয়ন না কর, তাহলে আল্লাহর আযাব এসে পড়বে।’ তখন তারা বিদ্রূপ করে বলত, ‘যাও! তোমার আল্লাহকে বল, আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিক।’ সুতরাং সেই আযাবই তাদেরকে ঘিরে ফেলল, যে আযাবের জন্য তারা ঠাট্টা-বিদ্রূপ করত এবং তাদের বাঁচার কোন পথই থাকল না।