ইন্না-কাফাইনা-কাল মুছতাহঝিঈন।উচ্চারণ
যেসব বিদ্রূপকারী আল্লাহর সাথে অন্য কাউকেও ইলাহ বলে গণ্য করে তাফহীমুল কুরআন
নিশ্চয় আমিই তোমার পক্ষ হতে বিদ্রূপকারীদের সাথে নিষ্পত্তির জন্য যথেষ্ট-মুফতী তাকী উসমানী
আমিই যথেষ্ট তোমার জন্য, বিদ্রুপকারীদের বিরুদ্ধে।মুজিবুর রহমান
বিদ্রুপকারীদের জন্যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট।মাওলানা মুহিউদ্দিন খান
আমিই যথেষ্ট তোমার জন্যে বিদ্রুপকারীদের বিরুদ্ধে, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় আমি তোমার জন্য উপহাসকারীদের বিপক্ষে যথেষ্ট।আল-বায়ান
(সেই) ঠাট্টা-বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্টতাইসিরুল
আমরাই তো তোমার জন্য যথেষ্ট বিদ্রূপকারীদের বিরুদ্ধে --মাওলানা জহুরুল হক
৯৫. নিশ্চয় আমরা বিদ্রুপকারীদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট,(১)
(১) এ বাক্যে যাদের কথা উল্লেখ করা হয়েছে, তাদের নেতা ছিল পাঁচ ব্যক্তি- আস ইবনে ওয়ায়েল, আসওয়াদ ইবনে মুত্তালিব, আসওয়াদ ইবনে আবদে এয়াগুস, ওলীদ ইবনে মুগীরা এবং হারিস ইবনে তালাতিলা। (বাগভী)
(৯৫) বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমিই তোমার জন্য যথেষ্ট।