إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمۡ أَجۡمَعِينَ

ইল্লাআ-লা লূতিন ইন্না-লামুনাজজূহুম আজমা‘ঈন।উচ্চারণ

শুধুমাত্র লূতের পরিবারবর্গ এর অন্তর্ভুক্ত নয়। তাদের সবাইকে আমরা বাঁচিয়ে নেবো, তাফহীমুল কুরআন

তবে লুতের পরিবারবর্গ ছাড়া। তাদের সকলকে আমরা রক্ষা করব।মুফতী তাকী উসমানী

তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই তাদের সকলকে রক্ষা করব।মুজিবুর রহমান

কিন্তু লূতের পরিবার-পরিজন। আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব।মাওলানা মুহিউদ্দিন খান

‘তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই এদের সকলকে রক্ষা করব, ইসলামিক ফাউন্ডেশন

‘লূতের পরিবার ছাড়া, আমরা নিশ্চয় তাদের সবাইকে রক্ষা করব’।আল-বায়ান

তবে লূতের পরিবার বাদে, তাদের সবাইকে আমরা অবশ্যই রক্ষা করব।তাইসিরুল

"লুতের অনুবর্তীরা ব্যতীত। নিঃসন্দেহ তাঁদের সবাইকে আমরা অবশ্যই উদ্ধার করব --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৯. তবে লুতের পরিবারের বিরুদ্ধে নয়(১), আমরা তো অবশ্যই তাদের সবাইকে রক্ষা করন,

(১) এখানে পরিবারবর্গ বলে লুত আলাইহিস সালাম, তার পরিবারের ঈমানদার ও তার অনুগামী, অনুসারী সকল মুমিনকেই বোঝানো হয়েছে। (ফাতহুল কাদীর) এর থেকে আরও বোঝা গেল যে, اٰل শব্দটি اهل থেকেও ব্যাপক।

তাফসীরে আহসানুল বায়ান

(৫৯) তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই তাদের সকলকে রক্ষা করব।