قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ

ক-লা ফামা-খাতবুকুম আইয়ুহাল মুরছালূন।উচ্চারণ

তারপর ইবরাহীম জিজ্ঞেস করলো, “হে আল্লাহর প্রেরিতরা! তোমরা কোন্ অভিযানে বের হয়েছো?” ৩৩ তাফহীমুল কুরআন

(তারপর) তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর প্রেরিত ফিরিশতাগণ! আপনাদের পরবর্তী বিশেষ কাজ কী?মুফতী তাকী উসমানী

সে বললঃ হে প্রেরিতগণ! অতঃপর তোমরা কি বিশেষ কাজ নিয়ে এসেছ?মুজিবুর রহমান

তিনি বললেনঃ অতঃপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহর প্রেরিতগণ ?মাওলানা মুহিউদ্দিন খান

সে বলল, ‘হে ফেরেশতাগণ! তোমাদের আর বিশেষ কি কাজ আছে ?’ ইসলামিক ফাউন্ডেশন

সে বলল, ‘তবে তোমাদের কী কাজ হে প্রেরিতগণ’?আল-বায়ান

সে বলল, ‘হে আল্লাহর প্রেরিতরা! তোমরা কোন্ কাজে আগমন করেছ?’তাইসিরুল

তিনি বললেন -- "তবে কি তোমাদের কাজ রয়েছে, হে প্রেরিতগণ?"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৩

হযরত ইবরাহীমের (আ) এ প্রশ্নটি থেকে পরিষ্কার প্রমাণ হয় যে, ফেরেশতারা সব সময় অস্বাভাবিক অবস্থায়ই মানুষের আকৃতি ধরে আসেন এবং বড় বড় ও গুরুতর ধরনের অভিযানেই তাদেরকে পাঠানো হয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৭. তিনি বললেন, হে প্রেরিত (ফেরেশতা) গণ! তোমাদের আর বিশেষ কি উদ্দেশ্য আছে?

তাফসীরে আহসানুল বায়ান

(৫৭) সে বলল, ‘হে প্রেরিত (ফিরিশতা)গণ! তোমাদের ব্যাপার কি?’ (1)

(1) ইবরাহীম (আঃ) ফিরিশতাদের কথাবার্তা শুনে বুঝতে পারলেন যে, তাঁরা শুধু সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসেননি, বরং তাঁদের আগমনের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। সেই জন্য তিনি জিজ্ঞাসা করলেন।