যা-লিকা বিআন্নাল্লা-হা নাঝঝলাল কিতা-বা বিলহাক্কিওয়া ইন্নাল্লাযীনাখ তালাফূ ফিল কিতা-বি লাফী শিক-কিম বা‘ঈদ।উচ্চারণ
এসব কিছুই ঘটার কারণ হচ্ছে এই যে, আল্লাহ তো যথার্থ সত্য অনুযায়ী কিতাব নাযিল করেছিলেন কিন্তু যারা কিতাবে মতবিরোধ উদ্ভাবন করেছে তারা নিজেদের বিরোধের ক্ষেত্রে সত্য থেকে অনেক দূরে চলে গিয়েছে। তাফহীমুল কুরআন
তা এ কারণে যে, আল্লাহ সত্যসম্বলিত কিতাব নাযিল করেছেন, আর যারা কিতাবের ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়েছে তারা জেদাজেদিতে বহু দূর চলে গেছে। #%১ ১%#মুফতী তাকী উসমানী
এ জন্যই আল্লাহ সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং যারা গ্রন্থ সম্বন্ধে বিরোধ করে বাস্তবিকই তারা বিরুদ্ধাচরণে সুদূরগামী।মুজিবুর রহমান
আর এটা এজন্যে যে, আল্লাহ নাযিল করেছেন সত্যপূর্ণ কিতাব। আর যারা কেতাবের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা জেদের বশবর্তী হয়ে অনেক দূরে চলে গেছে।মাওলানা মুহিউদ্দিন খান
এটা এই কারণে যে, আল্লাহ্ সত্যসহ কিতাব অবতীর্ণ করেছেন আর যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে, নিশ্চয় তারা দুস্তর মতভেদে রয়েছে।ইসলামিক ফাউন্ডেশন
তা এই কারণে যে, আল্লাহ যথার্থরূপে কিতাব নাযিল করেছেন। আর নিশ্চয় যারা কিতাবে মতবিরোধ করেছে, তারা অবশ্যই সুদূর মতানৈক্যে রয়েছে।আল-বায়ান
(তাদের প্রতি শাস্তির হুকুম দেয়া হয়েছে) এজন্য যে, আল্লাহ্ই কিতাবকে সত্যরূপে নাযিল করেছেন আর যারা কিতাব সম্বন্ধে মতভেদ করেছে তারা চরম মতভেদে পড়ে আছে।তাইসিরুল
তা-ই! কারণ আল্লাহ্ গ্রন্থখানা নাযিল করেছেন সত্যের সাথে। আর যারা গ্রন্থখানার মতবিরোধ করে তারা নিঃসন্দেহ একগুঁয়েমিতে বহুদূর পৌঁছেছেমাওলানা জহুরুল হক
অর্থাৎ তারা যে হিদায়াতের বদলে গোমরাহী এবং মাগফিরাতের বদলে আযাব ক্রয় করেছে তার প্রমাণ, অথবা আখিরাতে যে তাদেরকে উপরে বর্ণিত শাস্তিসমূহ ভোগ করতে হবে তার কারণ এই যে, তারা সত্যসম্বলিত এ কিতাবের বিরুদ্ধাচরণ করেছে। এতে নানা রকম মতভেদ সৃষ্টি করেছে এবং শত্রুতায় বহুদূর চলে গেছে বা সত্য পথ থেকে বহুদূরে চলে গেছে। -অনুবাদক (তাফসীরে উছমানী অবলম্বনে)।
১৭৬. সেটা এ জন্যই যে, আল্লাহ সত্যসহ কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে অবশ্যই তারা সুদূর বিবাদে লিপ্ত।
(১৭৬) এসব এ জন্য যে, আল্লাহ সত্যস্বরূপ কিতাব অবতীর্ণ করেছেন, বস্তুতঃ যারা (কিতাবের মধ্যে) মতভেদ এনেছে, তারা নিশ্চয়ই বিরুদ্ধাচরণে সুদূরগামী।