ওয়া ইন্না-লানাহনুনুহয়ী ওয়া নুমীতুওয়া নাহনুল ওয়া-রিছূ ন।উচ্চারণ
জীবন ও মৃত্যু আমিই দান করি এবং আমিই হবো সবার উত্তরাধিকারী। ১৫ তাফহীমুল কুরআন
আমিই জীবন দেই এবং আমিই মৃত্যু ঘটাই আর আমিই সকলের ওয়ারিশ। #%১২%#মুফতী তাকী উসমানী
আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমিই চূড়ান্ত মালিকানার অধিকারী।মুজিবুর রহমান
আমিই জীবনদান করি, মৃত্যুদান করি এবং আমিই চুড়ান্ত মালিকানার অধিকারী।মাওলানা মুহিউদ্দিন খান
আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমিই চূড়ান্ত মালিকানার অধিকারী। ইসলামিক ফাউন্ডেশন
আর নিশ্চয় আমি জীবিত করি ও মৃত্যু দেই এবং আমিই ওয়ারিস।আল-বায়ান
আমিই জীবন দেই আর মৃত্যু ঘটাই আর আমিই চূড়ান্ত উত্তরাধিকারী।তাইসিরুল
আর নিঃসন্দেহ আমরা নিজেই জীবন দান করি ও মৃত্যু ঘটাই, আর আমরাই হচ্ছি উত্তরাধিকারী।মাওলানা জহুরুল হক
১৫
অর্থাৎ তোমাদের ধ্বংসের পরে একমাত্র আমিই টিকে থাকবো। তোমরা যা কিছু্ পেয়েছো, ওগুলো নিছক সাময়িকভাবে ব্যবহার করার জন্য পেয়েছো। শেষ পর্যন্ত আমার দেয়া সব জিনিস ত্যাগ করে তোমরা এখান থেকে বিদায় নেবে একেবারে খালি হাতে এবং এসব জিনিস যেমনটি ছিল ঠিক তেমনটি আমার ভাণ্ডারে থেকে যাবে।
অর্থাৎ সকলের জীবন-মরণ আমারই হাতে। এক সময় সকলেরই মৃত্যু ঘটবে, কেবল আমিই জীবিত থাকব। তখন বাস্তবিক ও প্রকাশ্য সর্বতোভাবেই সমগ্রজগত আমার মালিকানায় এসে যাবে এবং সকলকে আমারই কাছে ফিরে আসতে হবে। -অনুবাদক
২৩. আর আমরাই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমরাই চুড়ান্ত মালিকানার অধিকারী।
(২৩) নিশ্চয় আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমিই চূড়ান্ত মালিকানার অধিকারী।