আলিফ লাম র- তিলকা আ-য়া-তুল কিতা-বিল মুবীন।উচ্চারণ
আলিফ-লাম-র। এগুলো এমন কিতাবের আয়াত যা নিজের বক্তব্য পরিষ্কারভাবে বর্ণনা করে। তাফহীমুল কুরআন
আলিফ-লাম-রা। এগুলো সত্যকে পরিস্ফুটনকারী কিতাবের আয়াত।মুফতী তাকী উসমানী
আলিফ-লাম-রা এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।মুজিবুর রহমান
আলিফ-লা-ম-রা; এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত।মাওলানা মুহিউদ্দিন খান
আলিফ-লাম-রা; এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।ইসলামিক ফাউন্ডেশন
আলিফ-লাম-রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।আল-বায়ান
আলিফ, লাম-রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ।তাইসিরুল
আলিফ, লাম, রা। এসব সুস্পষ্ট গ্রন্থের আয়াতসমূহ।মাওলানা জহুরুল হক
১. আলিফ-লাম-রা; এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।(১)
(১) অর্থাৎ এগুলো কুরআনের আয়াত। (ইবন কাসীর) সে গ্রন্থ যা হালাল ও হারামের বিধি-বিধান এবং প্রত্যেক কাজের সীমা ও শর্ত বর্ণনা করে। মানুষকে জীবনের প্রতি ক্ষেত্রের জন্য হেদায়াত ও সঠিক পথের দিশা জানিয়ে দেয়। (বাগভী; মুয়াসসার) কাতাদা বলেন, এ কুরআন অবশ্যই সুস্পষ্টভাবে বর্ণনাকারী। আল্লাহ্ তাঁর হেদায়াত ও পথের দিশা তাতে বর্ণনা করেছেন। (তাবারী)
(১) আলিফ লা-ম রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।