কুল আরআইতুমইন আতা-কুম‘আযা-বুহূ বায়া-তান আও নাহা-রম মা-যাইয়াছতা‘জিলুমিনহুল মুজরিমূন।উচ্চারণ
তাদেরকে বলো, তোমরা কি কখনো একথাও চিন্তা করেছো যে, যদি আল্লাহর আযাব অকস্মাত রাতে বা দিনে এসে যায় (তাহলে তোমরা কি করতে পারো?) এটা এমন কি জিনিস যে জন্য অপরাধীরা তাড়াহুড়া করতে চায়? তাফহীমুল কুরআন
তাদেরকে বল, তোমরা আমাকে বল তো, আল্লাহর আযাব যদি তোমাদের উপর রাতের বেলা এসে পড়ে কিংবা দিনের বেলা, তবে অপরাধীরা তার মধ্যে এমন কী (আকাঙ্ক্ষাযোগ্য বস্তু আছে, যাকে) ত্বরান্বিত করতে চায়? #%৩০%#মুফতী তাকী উসমানী
তুমি বলে দাওঃ বল তো, যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে অথবা দিনে আসে তাহলে আযাবের মধ্যে এমন কোন্ জিনিস রয়েছে যা অপরাধীরা তাড়াতাড়ি চাচ্ছে?মুজিবুর রহমান
তুমি বল, আচ্ছা দেখ তো দেখি, যদি তোমাদের উপর তার আযাব রাতারাতি অথবা দিনের বেলায় এসে পৌঁছে যায়, তবে এর আগে পাপীরা কি করবে?মাওলানা মুহিউদ্দিন খান
বল, ‘তোমরা কি ভেবে দেখেছ, যদি তাঁর শাস্তি তোমাদের ওপর রজনীতে বা দিবসে এসে পড়ে তবে অপরাধীরা এর কী ত্বরান্বিত করতে চায় ?’ ইসলামিক ফাউন্ডেশন
বল, ‘তোমাদের কি মনে হয় যে, যদি তোমাদের নিকট তাঁর আযাব রাতে কিংবা দিনে এসে পড়ে, তবে অপরাধীরা তার কোন্ অংশটি তাড়াতাড়ি চায়’?আল-বায়ান
বল, ‘তোমরা কি চিন্তা করে দেখেছ যদি তাঁর ‘আযাব হঠাৎ করে রাতে বা দিনে তোমাদের উপর এসে পড়ে (তাহলে তো তোমাদের করার কিছুই নেই) অপরাধীরা তার কোনটা তাড়াহুড়ো করে আনতে চায়?তাইসিরুল
বলো -- "তোমরা কি ভেবে দেখেছ যে যদি তাঁর শাস্তি তোমাদের উপরে এসে পড়ে রাত্রির আক্রমণরূপে অথবা দিনের বেলায়, তবে এর মধ্যের কোনটা ত্বরান্বিত করতে চায় অপরাধীরা?মাওলানা জহুরুল হক
অর্থাৎ সে শাস্তির মধ্যে এমন কোন আনন্দের বিষয় তো নেই, যা পাওয়ার জন্য তাড়াহুড়া করা যায়। তা সত্ত্বেও তারা সেজন্য তাড়াহুড়া করছে কেন? সন্দেহ নেই যে, তারা তা করছে উপহাস করে, যেহেতু তাদের তাতে বিশ্বাসই নেই। কিন্তু তারা যতই অবিশ্বাস করুক, একদিন তার সম্মুখীন তাদেরকে হতেই হবে এবং সে শাস্তি এমনই বিভীষিকাময় যে, তা নিয়ে উপহাস করা বা তার জন্য ব্যস্ততা দেখানো চরম অর্বাচীনতা। যেদিন সে শাস্তি এসে পড়বে, তখন তো বিশ্বাস করবে, কিন্তু অসময়ের সেই বিশ্বাস কোন কাজে আসবে না। -অনুবাদক
৫০. বলুন, তোমরা আমাকে জানাও, যদি তার শাস্তি তোমাদের উপর রাতে অথবা দিনে এসে পড়ে, তবে অপরাধীরা তার কোনটিকে তাড়াতাড়ি পেতে চায়?(১)
(১) সারা জীবন তারা যে জিনিসটিকে মিথ্যা বলতে থাকে, যাকে মিথ্যা মনে করে সারাটা জীবন ভুল কাজে ব্যয় করে এবং যারা সংবাদদানকারী নবী-রাসূলদেরকে বিভিন্নভাবে দোষারোপ করতে থাকে, সেই জিনিসটি যখন তাদের সমস্ত প্রত্যাশাকে গুড়িয়ে দিয়ে অকস্মাৎ সামনে এসে দাঁড়াবে তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। নিজের কৃতকর্মের হাত থেকে বাঁচার কোন পথ থাকবে না। মুখ বন্ধ হয়ে যাবে। লজ্জায় ও আক্ষেপে অন্তর ভিতরে ভিতরেই দমে যাবে। সুতরাং কত বড় বিপদকে তারা তাড়াতাড়ি ডেকে আনছে? (কুরতুবী; ফাতহুল কাদীর; সা'দী)
আয়াতের অন্য অর্থ এও হতে পারে যে, বলুন, তোমরা কি ভেবে দেখেছ, যদি তার শাস্তি তোমাদের উপর রাতে অথবা দিনে এসে পড়ে তাহলে অপরাধীরা কোন জিনিস পেতে তাড়াতাড়ি করছে? আযাব তো তাদের খুব কাছের জিনিস। সকাল বা সন্ধ্যা যে কোন সময় এসে যেতে পারে। (দেখুন, বাগভী)
(৫০) তুমি বল, তোমরা বল তো, যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে অথবা দিনে এসে পড়ে, তাহলে আযাবের মধ্যে এমন কোন্ জিনিস রয়েছে যে, অপরাধীরা তা তাড়াতাড়ি চাচ্ছে? (1)
(1) অর্থাৎ, শাস্তি তো এক অতি অপছন্দনীয় বস্তু, যা মন অপছন্দ করে এবং প্রকৃতিগতভাবে মন তা অস্বীকার করে, কিন্তু ওরা এর মাঝে এমন কি ভালাই দেখল যে, তা তাড়াতাড়ি উপস্থিত করার জন্য বলে?