ইয়াআইয়ুহান্নাবিইয়ুহাছবুকাল্লা-হু ওয়া মানিত তাবা‘আকা মিনাল মু’মিনীন।উচ্চারণ
হে নবী! তোমার জন্য ও তোমার অনুসারী ঈমানদারদের জন্য আল্লাহই যথেষ্ট। তাফহীমুল কুরআন
হে নবী! তোমার জন্য আল্লাহ এবং যে সকল মুমিন তোমার অনুসরণ করেছে তারাই যথেষ্ট। #%৪৬%#মুফতী তাকী উসমানী
হে নাবী! তোমার জন্য ও তোমার অনুসারী মু’মিনদের জন্য (সর্বক্ষেত্রে) আল্লাহই যথেষ্ট।মুজিবুর রহমান
হে নবী, আপনার জন্য এবং যেসব মুসলমান আপনার সাথে রয়েছে তাদের সবার জন্য আল্লাহ যথেষ্ট।মাওলানা মুহিউদ্দিন খান
হে নবী! তোমার জন্যে ও তোমার অনুসারী মু’মিনদের জন্যে আল্লাহ্ই যথেষ্ট।ইসলামিক ফাউন্ডেশন
হে নবী, তোমার জন্য আল্লাহই যথেষ্ট এবং যেসব মুমিন তোমার অনুসরণ করেছে তাদের জন্যও।আল-বায়ান
হে নাবী! আল্লাহই তোমার আর তোমার অনুসারী ঈমানদারদের জন্য যথেষ্ট।তাইসিরুল
হে প্রিয় নবী! আল্লাহ্ই তোমার জন্য আর সেইসব মুমিনদের জন্য যথেষ্ট যারা তোমার অনুসরণ করে।মাওলানা জহুরুল হক
অর্থাৎ এমনিতে তো তোমার জন্য এক আল্লাহই যথেষ্ট। তারপরও বাহ্যিক উপায়-উপকরণ হিসেবে মুমিনগণ তোমার সঙ্গে আছে। তাদের সংখ্যা যত কমই হোক বাহ্যিক সহযোগী হিসেবে তারা তোমার জন্য যথেষ্ট। আয়াতটির অন্য অর্থ হল তোমার ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, কাজেই শত্রুর শক্তিমত্তা দেখে ভয় পেয়ো না। বিজ্ঞজনদের অধিকাংশ শেষোক্ত অর্থই গ্রহণ করেছেন। -অনুবাদক
৬৪. হে নবী! আপনার জন্য ও আপনার অনুসারীদের জন্য আল্লাহই যথেষ্ট।
(৬৪) হে নবী! তোমার জন্য ও তোমার অনুসারী বিশ্বাসিগণের জন্য আল্লাহই যথেষ্ট।