مَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِيۖ وَمَن يُضۡلِلۡ فَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

মাইঁ ইয়াহদিল্লা-হু ফাহুওয়াল মুহতাদী ওয়া মাইঁ ইউদলিল ফাউলাইকা হুমুল খা-ছিরূন।উচ্চারণ

আল্লাহ যাকে সুপথ দেখান, সে-ই সঠিক পথ পেয়ে যায় এবং যাকে আল্লাহ‌ নিজের পথনির্দেশনা থেকে বঞ্চিত করেন, সে-ই ব্যর্থ-ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাফহীমুল কুরআন

আল্লাহ যাকে হিদায়াত দান করেন, কেবল সে-ই হিদায়াতপ্রাপ্ত হয়, আর আল্লাহ যাদেরকে বিপথগামী করেন, তারাই ক্ষতিগ্রস্ত।মুফতী তাকী উসমানী

আল্লাহ যাকে পথ দেখান সে’ই পথ প্রাপ্ত হয়, আর যাকে তিনি পথ প্রদর্শন হতে বঞ্চিত করেন সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়।মুজিবুর রহমান

যাকে আল্লাহ পথ দেখাবেন, সেই পথপ্রাপ্ত হবে। আর যাকে তিনি পথ ভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত।মাওলানা মুহিউদ্দিন খান

আল্লাহ্ যাকে পথ দেখান সে-ই পথ পায় আর যাদেরকে তিনি বিপথগামী করেন তারাই ক্ষতিগ্রস্ত। ইসলামিক ফাউন্ডেশন

যাকে আল্লাহ হিদায়াত করেন সে-ই হিদায়াতপ্রাপ্ত আর যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্ত।আল-বায়ান

আল্লাহ যাকে হিদায়াত করেন সেই হিদায়াত লাভ করে, আর যাকে পথভ্রষ্ট করেন তারাই হয় ক্ষতিগ্রস্ত।তাইসিরুল

যাকে আল্লাহ্ পথ দেখান সে-ই তবে সৎপথে চালিত, আর যাকে তিনি বিপথে চলতে দেন, তাহলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৭৮. আল্লাহ যাকে পথ দেখান সে-ই পথ পায় এবং যাদেরকে তিনি বিপথগামী করেন তারাই ক্ষতিগ্রস্ত।(১)

(১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলা তার সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন। তারপর সেসবের উপর আপন নূরের জ্যোতি ফেললেন। যার উপর সে জ্যোতি পড়েছে সে হেদায়াতপ্রাপ্ত হবে আর যার উপর সে জ্যোতি পড়েনি সে পথভ্রষ্ট হবে। এজন্য আমি বলি, আল্লাহর জ্ঞানের উপর লিখে কলম শুকিয়ে গেছে। (তিরমিযীঃ ২৬৪২)

তাফসীরে আহসানুল বায়ান

(১৭৮) আল্লাহ যাকে পথ দেখান, সেই পথ পায় এবং যাদেরকে তিনি বিপথগামী করেন, তারাই ক্ষতিগ্রস্ত। (1)

(1) এটি আল্লাহর একটি ইচ্ছাগত নিয়ম, যা এর পূর্বে দু-তিন বার স্পষ্টভাবে অলোচিত হয়েছে।