فَلَمَّا عَتَوۡاْ عَن مَّا نُهُواْ عَنۡهُ قُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ

ফালাম্মা-‘আতাও ‘আম্মা-নুহূ‘আনহু কুলনা-লাহুম কূনূকিরদাতান খা-ছিঈন।উচ্চারণ

তারপর যে কাজ থেকে তাদেরকে বাধা দেয়া হয়েছিল, তাই যখন তারা পূর্ণ ঔদ্ধত্যসহকারে করে যেতে লাগলো তখন আমি বললাম, তোমরা লাঞ্ছিত ও ঘৃণিত বানর হয়ে যাও। ১২৬ তাফহীমুল কুরআন

সুতরাং তাদেরকে যে কাজ করতে নিষেধ করা হয়েছিল, তারা যখন তার বিপরীতে ঔদ্ধত্য প্রকাশ করল, তখন আমি তাদেরকে বললাম, ঘৃণিত বানর হয়ে যাও। #%৯৩%#মুফতী তাকী উসমানী

অতঃপর যখন তারা বেপরোয়াভাবে নিষিদ্ধ কাজগুলি করতে থাকল তখন আমি বললামঃ তোমরা ঘৃণিত ও লাঞ্ছিত বানর হয়ে যাও।মুজিবুর রহমান

তারপর যখন তারা এগিয়ে যেতে লাগল সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল, তখন আমি নির্দেশ দিলাম যে, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও।মাওলানা মুহিউদ্দিন খান

তারা যখন নিষিদ্ধ কাজ ঔদ্ধত্যসহকারে করতে লাগল তখন তাদেরকে বললাম, ‘ঘৃণিত বানর হও!’ ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা যখন সে বিষয়ে সীমালঙ্ঘন করল, তখন আমি তাদেরকে বললাম, ‘তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও’।আল-বায়ান

যখন তারা চরম ধৃষ্টতা দেখিয়ে ঐ কাজগুলো করতে থাকল যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল, তখন তাদের উদ্দেশে বললাম, ‘ঘৃণিত অপমানিত, বানরে রূপান্তরিত হয়ে যাও’।তাইসিরুল

তারপর যখন তারা তাচ্ছিল্য করলো তাতে যা করতে তাদের নিষেধ করা হয়েছিল তখন আমরা তাদের বললাম -- "তোমরা ঘৃণ্য বানর হয়ে যাও।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১২৬

ব্যাখ্যার জন্য দেখুন সূরা আল বাকারা ৮৩ টীকা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর অর্থ হল, তাদের আকার-আকৃতি পরিবর্তন করে তাদেরকে বাস্তবিকই বানর বানিয়ে দেওয়া হয়েছিল। আধুনিক কালের কিছু লোক এ জাতীয় কথা বিশ্বাস করতে চায় না, তারা এরূপ ক্ষেত্রে নিজেদের খেয়াল-খুশী মত কুরআন মাজীদের ব্যাখ্যা করছে এবং এভাবে কুরআন মাজীদের অর্থগত বিকৃতি সাধনের দুয়ার খুলে দিচ্ছে। আশ্চর্য কথা হল, ডারউইন যখন অকাট্য কোনও প্রমাণ ছাড়াই এ মতবাদ প্রকাশ করল যে, বিবর্তন ও ক্রমবিকাশের ধারায় বানর মানুষে পরিণত হয়েছে, তখন এটা মানতে তারা কোনরূপ দ্বিধাবোধ করল না, অথচ আল্লাহ তাআলা তার অকাট্য বাণীতে যখন বললেন, মানুষ অধঃপতিত হয়ে বানরে পতিত হয়েছে, তখন তারা এটা মানতে কুণ্ঠাবোধ করল এবং নিজেদের মনমত এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করল।

তাফসীরে জাকারিয়া

১৬৬. অতঃপর তারা যখন নিষিদ্ধ কাজ বাড়াবাড়ির সাথে করতে লাগল তখন আমরা তাদেরকে বললাম, ঘৃণিত বানর হও!

তাফসীরে আহসানুল বায়ান

(১৬৬) অতঃপর তাদের জন্য যে কাজ নিষিদ্ধ করা হয়েছিল সে কাজেও তারা যখন সীমালংঘন করতে লাগল, তখন আমি তাদেরকে বললাম, ‘তোমরা ঘৃণিত বানরে পরিণত হও!’ (1)

(1) عَتَوا এর অর্থ হল, আল্লাহর অবাধ্যতায় সীমা অতিক্রম করা। মুফাসসিরদের মাঝে এ ব্যাপারে মত পার্থক্য রয়েছে যে, যারা নিষেধকারী তারাই শুধু পরিত্রাণ পেয়েছিল, আর বাকী দুই দল আল্লাহর আযাবের আওতায় এসেছিল? নাকি পাপকারী দলই শুধু আল্লাহর আযাবের আওতায় এসেছিল আর দুটি দল পরিত্রাণ পেয়েছিল? ইমাম ইবনে কাসীর (রঃ) দ্বিতীয় মতটিকেই প্রাধান্য দিয়েছেন।