ক-লা না‘আম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররবীন।উচ্চারণ
ফেরাউন জবাব দিলোঃ “হ্যাঁ, তাছাড়া তোমরা আমার দরবারের ঘনিষ্ঠ জনেও পরিণত হবে।” তাফহীমুল কুরআন
ফির‘আউন বলল, হাঁ এবং তোমরা (আমার) ঘনিষ্ঠ লোকদের মধ্যে গণ্য হবে।মুফতী তাকী উসমানী
সে বললঃ হ্যাঁ, তোমরাই হবে আমার দরবারের নিকটতম ব্যক্তি।মুজিবুর রহমান
সে বলল, হ্যাঁ এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে।মাওলানা মুহিউদ্দিন খান
সে বলল, ‘হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।’ ইসলামিক ফাউন্ডেশন
সে বলল, ‘হ্যাঁ, আর অবশ্যই তোমরা আমার ঘনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত হবে।’আল-বায়ান
সে বলল, হাঁ, তোমরা অবশ্যই (আমার) নৈকট্যলাভকারীদের মধ্যে শামিল হবে।তাইসিরুল
সে বললে -- "হাঁ আর আলবৎ তোমরা হবে নিকটবর্তীদের অন্তর্ভুক্ত।"মাওলানা জহুরুল হক
১১৪. সে বলল, ‘হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবে।
(১১৪) সে বলল, ‘হ্যাঁ! এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্যপ্রাপ্তদেরও অন্তর্ভুক্ত হবে।’ (1)
(1) যাদুকরেরা ছিল যেহেতু দুনিয়ার আকাঙ্ক্ষী; দুনিয়ার জন্যই তারা যাদু শিখেছে। সেই জন্য তারা এই সুযোগকে কাজে লাগাতে চাইল। তারা ভাবল যে, এই সময় আমাদেরকে বাদশাহর প্রয়োজন হয়েছে, অতএব এই সুযোগে অধিক পারিশ্রমিক চেয়ে নেওয়া যাক। সুতরাং তারা নিজেদের সাফল্যের উপর পারিশ্রমিক দাবী করল। যা শুনে ফিরআউন বলল, পারিশ্রমিকই নয়; বরং তোমরা আমার নৈকট্যপ্রাপ্ত বলে গণ্য হবে।