قَالَ إِن كُنتَ جِئۡتَ بِـَٔايَةٖ فَأۡتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

ক-লা ইন কুনতা জি’তা বিআ-য়াতিন ফা’তি বিহা ইন কু নতা মিনাসসা-দিকীন।উচ্চারণ

ফেরাউন বললোঃ “তুমি যদি কোন প্রমাণ এনে থাকো এবং নিজের দাবীর ব্যাপারে সত্যবাদী হও, তাহলে তা পেশ করো।” তাফহীমুল কুরআন

সে বলল, তুমি কোন নিদর্শন এনে থাকলে তা পেশ কর যদি তুমি সত্যবাদী হও।মুফতী তাকী উসমানী

ফির‘আউন বললঃ তুমি যদি বাস্তবিকই স্পষ্ট দলীল ও কোন নিদর্শন এনে থাক তাহলে উপস্থিত কর, যদি তুমি সত্যবাদী হও।মুজিবুর রহমান

সে বলল, যদি তুমি কোন নিদর্শন নিয়ে এসে থাক, তাহলে তা উপস্থিত কর যদি তুমি সত্যবাদী হয়ে থাক।মাওলানা মুহিউদ্দিন খান

ফির‘আওন বলল, ‘যদি তুমি কোন নিদর্শন এনে থাক তবে তুমি সত্যবাদী হলে তা পেশ কর।’ ইসলামিক ফাউন্ডেশন

সে বলল, ‘তুমি যদি কোন আয়াত নিয়ে আস তবে তা পেশ কর, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।’আল-বায়ান

ফিরআউন বলল, নিদর্শন নিয়েই তুমি যদি এসে থাক, তাহলে সত্যবাদী হলে তুমি তা পেশ কর।তাইসিরুল

সে বললে -- "যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তবে তা উপস্থাপিত করো, যদি তুমি সত্যবাদীদের মধ্যেকার হও।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১০৬. ফিরআউন বলল, যদি তুমি কোন নিদর্শন এনে থাক, তবে তুমি সত্যবাদী হলে তা পেশ কর।

তাফসীরে আহসানুল বায়ান

(১০৬) ফিরআউন বলল, ‘তুমি যদি কোন নিদর্শন এনে থাক, তবে তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।’