আফা আমিনা আহলুল কুর আইঁআইয়া’তিয়াহুম বা’ছুনা-বায়া-তাওঁ ওয়া হুম নাইমূন।উচ্চারণ
জনপদের লোকেরা কি এখন এ ব্যাপারে নির্ভয় হয়ে গেছে যে, আমার শাস্তি কখনো অকস্মাত রাত্রিকালে তাদের ওপর এসে পড়বে না, যখন তারা থাকবে নিদ্রামগ্ন? তাফহীমুল কুরআন
তবে কি জনপদবাসীরা এ বিষয় হতে সম্পূর্ণ নির্ভয় হয়ে গেছে যে, কোনও রাতে তাদের উপর আমার শাস্তি আপতিত হবে, যখন তারা থাকবে ঘুমন্ত? #%৫৬%#মুফতী তাকী উসমানী
রাতে যখন তারা ঘুমিয়ে থাকে তখন আমার শাস্তি এসে তাদেরকে গ্রাস করে ফেলবে - এটা হতে কি জনপদের অধিবাসীরা নির্ভয় হয়ে পড়েছে ?মুজিবুর রহমান
এখনও কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিন্ত যে, আমার আযাব তাদের উপর রাতের বেলায় এসে পড়বে অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন।মাওলানা মুহিউদ্দিন খান
তবে কি জনপদের অধিবাসীবৃন্দ ভয় রাখে না যে, আমার শাস্তি তাদের ওপর আসবে রাত্রিতে যখন তারা থাকবে নিদ্রামগ্ন ? ইসলামিক ফাউন্ডেশন
জনপদগুলোর অধিবাসীরা কি রাতের বেলা তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা ঘুমিয়ে থাকবে?আল-বায়ান
জনপদের লোকেরা কি নিজেদেরকে নিরাপদ মনে করছে যে আমার শাস্তি তাদের উপর পতিত হবে না রাতের বেলা যখন তারা ঘুমিয়ে থাকবে?তাইসিরুল
তবে কি জনপদের বাসিন্দারা নিরাপদ বোধ করছে তাদের উপরে আমাদের বিপর্যয় এসে পড়া সম্পর্কে রাত্রির আক্রমণরূপে, যখন তারা থাকে নিদ্রামগ্ন?মাওলানা জহুরুল হক
এসব ঘটনার বরাত দিয়ে মক্কার কাফেরদেরকে সতর্ক করা হচ্ছে যে, আল্লাহ তাআলার গযব ও ক্রোধ সম্বন্ধে কারওই নিশ্চিন্ত হয়ে বসে থাকা উচিত নয়। আসলে এটা কেবল মক্কার কাফেরদের জন্যই নয়; বরং যে ব্যক্তিই কোনও রকমের গুনাহ, মন্দ কাজ বা জুলুমে লিপ্ত থাকে, তার উচিত সদা-সর্বদা এসব আয়াতে বর্ণিত বিষয়বস্তুর প্রতি খেয়াল রাখা।
৯৭. তবে কি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে যে, আমাদের শাস্তি তাদের উপর রাতে আসবে, যখন তারা থাকবে গভীর ঘুমে?
(৯৭) তবে কি জনপদের অধিবাসীবৃন্দ ভয় রাখে না যে, আমার শাস্তি তাদের উপর আসবে রাত্রিকালে, যখন তারা থাকবে ঘুমে মগ্ন ?