وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَنۡ أَفِيضُواْ عَلَيۡنَا مِنَ ٱلۡمَآءِ أَوۡ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُۚ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلۡكَٰفِرِينَ

ওয়া না-দাআসহা-বুন্না-রি আসহা-বাল জান্নাতি আন আফীদূ ‘আলাইনা-মিনাল মাই আও মিম্মা-রঝাকাকুমুল্লা-হু ক-লূইন্নাল্লা-হা হাররমাহুমা-‘আলাল ক-ফিরীন।উচ্চারণ

আর জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবেঃ “সামান্য একটু পানি আমাদের উপর ঢেলে দাও না। অথবা আল্লাহ‌ তোমাদের যে রিযিক দান করেছেন তা থেকেই কিছু ফেলে দাও না।” তারা জবাবে বলবেঃ “আল্লাহ এ দু’টি জিনিসই সত্য অস্বীকারকারীদের জন্য হারাম করেছেন, তাফহীমুল কুরআন

আর জাহান্নামবাসীগণ জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর সামান্য কিছু পানিই ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার কিছু অংশ (আমাদের কাছে পৌঁছে দাও)। তারা উত্তর দেবে, আল্লাহ এ দু’টো জিনিস ওই কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন-মুফতী তাকী উসমানী

জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেঃ আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ প্রদত্ত তোমাদের জীবিকা হতে কিছু প্রদান কর। তারা বলবেঃ আল্লাহ এ দু’টি জিনিস কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন।মুজিবুর রহমান

দোযখীরা জান্নাতীদেরকে ডেকে বলবেঃ আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ কর অথবা আল্লাহ তোমাদেরকে যে রুযী দিয়েছেন, তা থেকেই কিছু দাও। তারা বলবেঃ আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্যে নিষিদ্ধ করেছেন,মাওলানা মুহিউদ্দিন খান

জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, ‘আমাদের ওপর কিছু পানি ঢেলে দাও, বা আল্লাহ্ জীবিকারূপে তোমাদেরকে যা দিয়েছেন তা হতে কিছু দাও।’ তারা বলবে, ‘আল্লাহ্ তো এই দু’টি হারাম করেছেন কাফিরদের জন্যে- ইসলামিক ফাউন্ডেশন

আর আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, ‘আমাদের উপর কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ যে রিয্ক দিয়েছেন, তা ঢেলে দাও’। তারা বলবে, ‘নিশ্চয় আল্লাহ তা কাফিরদের উপর হারাম করেছেন’।আল-বায়ান

জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, ‘আমাদেরকে কিছু পানি ঢেলে দাও কিংবা আল্লাহ তোমাদেরকে যে রিযক্ দিয়েছেন তাত্থেকে কিছু দাও।’ তারা বলবে, ‘আল্লাহ এ দু’টো কাফিরদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন।’তাইসিরুল

আর নরকবাসীরা জান্নাতবাসীদের ডেকে বলবে -- "আমাদের উপরে পানি কিছুটা ঢেলে দাও, অথবা আল্লাহ্ তোমাদের যা খাওয়াচ্ছেন তা থেকে।" তারা বলবে -- "নিঃসন্দেহ আল্লাহ্ এ দুটোই নিষেধ করেছেন অবিশ্বাসীদের জন্য --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫০. আর জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, আমাদের উপর ঢেলে দাও কিছু পানি, অথবা তা থেকে যা আল্লাহ্‌ জীবিকারূপে তোমাদেরকে দিয়েছেন। তারা বলবে আল্লাহ্‌ তো এ দুটি হারাম করেছেন কাফেরদের জন্য।

তাফসীরে আহসানুল বায়ান

(৫০) জাহান্নামীরা জান্নাতীদেরকে আহবান করে বলবে, ‘আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ জীবিকারূপে তোমাদেরকে যা দিয়েছেন, তা হতে কিছু দাও।’ তারা বলবে, ‘আল্লাহ এ দু’টিকে অবিশ্বাসীদের জন্য নিষিদ্ধ করেছেন।’ (1)

(1) যেমন, পূর্বেই (৩২নং আয়াতে) উল্লিখিত হয়েছে, কিয়ামতের দিন পানাহারের যাবতীয় নিয়ামত কেবল ঈমানদারদের জন্যই হবে। خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ  এখানে ঐ কথাকেই জান্নাতীদের মুখ দিয়ে আরো বেশী পরিষ্কার করে দেওয়া হয়েছে।