وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡأَعۡرَافِ رِجَالٗا يَعۡرِفُونَهُم بِسِيمَىٰهُمۡ قَالُواْ مَآ أَغۡنَىٰ عَنكُمۡ جَمۡعُكُمۡ وَمَا كُنتُمۡ تَسۡتَكۡبِرُونَ

ওয়ানা-দাআসহা-বুল আ‘রফি রিজালাইঁ ইয়া‘রিফূনাহুম বিছীমা-হুম ক-লূমাআগনা‘আনকুম জাম‘উকুম ওয়া মা-কুনতুম তাছতাকবিরূন।উচ্চারণ

আবার এ আ'রাফের লোকেরা জাহান্নামের কয়েকজন বড় বড় ব্যক্তিকে তাদের আলামত দেখে চিনে নিয়ে ডেকে বলবেঃ “দেখলে তো তোমরা, আজ তোমাদের দলবলও তোমাদের কোন কাজে লাগলো না। আর তোমাদের যেই সাজ-সরঞ্জামকে তোমরা অনেক বড় মনে করতে তাও কোন উপকারে আসলো না। তাফহীমুল কুরআন

আরাফবাসীগণ একদল লোককে, যাদেরকে তারা তাদের চিহ্ন দ্বারা চিনবে, ডাক দিয়ে বলবে, তোমাদের সংগৃহীত সঞ্চয় তোমাদের কোনও কাজে আসল না এবং তোমরা যাদেরকে বড় মনে করতে তারাও না। #%৩১%#মুফতী তাকী উসমানী

আ‘রাফবাসীদের কয়েকজন জাহান্নামী লোককে তাদের লক্ষণ দ্বারা চিনতে পেরে ডাক দিয়ে বলবেঃ তোমাদের দলবল ও পার্থিব জীবনের ধন-সম্পদ এবং তোমাদের গর্ব, অহংকার তোমাদের কোনই উপকারে এলোনা।মুজিবুর রহমান

আরাফবাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোন কাজে আসেনি।মাওলানা মুহিউদ্দিন খান

আ‘রাফবাসিগণ যে লোকদেরকে লক্ষণ দিয়ে চিনবে তাদেরকে সম্বোধন করে বলবে, ‘তোমাদের দল ও তোমাদের অহংকার কোন কাজে আসলো না।’ ইসলামিক ফাউন্ডেশন

আর আ‘রাফের অধিবাসীরা এমন লোকদেরকে ডাকবে, যাদেরকে তারা চিনবে তাদের চি‎‎হ্নর মাধ্যমে, তারা বলবে, ‘তোমাদের দল এবং যে বড়াই তোমরা করতে তা তোমাদের উপকারে আসেনি’।আল-বায়ান

আ‘রাফবাসীরা যাদেরকে চিহ্ন দেখে চিনতে পারবে তাদেরকে ডেকে বলবে, ‘তোমাদের দলবল আর গর্ব-অহঙ্কার কোন কাজে আসল না।’তাইসিরুল

আর উঁচুস্থানসমূহের বাসিন্দারা ডাকবেন সেইসব লোকদের যাদের তাঁরা চিনতে পারবেন ওদের চিহ্নের দ্বারা, তাঁরা বলবেন -- "তোমাদের কোনো কাজে এলো না তোমাদের সঞ্চয় আর যা নিয়ে তোমরা হামবড়াই করতে!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা তাদের সেই দেবতাদের প্রতি ইশারা করা হয়েছে, যাদেরকে তারা আল্লাহ তাআলার শরীক সাব্যস্ত করত। এমনিভাবে এটা সেই সর্দার ও নেতাদের প্রতিও ইঙ্গিত, যাদেরকে তারা বড় মনে করে অন্ধের মত অনুসরণ করত ও মনে করত, তারা তাদেরকে আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচাবে। (বাক্যটির আরেক অর্থ হতে পারে ‘তোমাদের অহংকারও না। অর্থাৎ তোমরা যে নিজেদেরকে অন্যদের তুলনায় বড় মনে করেছিলে এবং সেই অহমিকায় দীন কবুল করাকে নিজেদের জন্য অমর্যাদাকর গণ্য করছিলে, আজ দেখ সেই অহংকার কত মিথ্যা ছিল। জাহান্নামের আযাব ও লাঞ্ছনা থেকে তা তোমাদেরকে রক্ষা করতে পারল কি? -অনুবাদক)

তাফসীরে জাকারিয়া

৪৮. আর আরাফবাসীরা এমন লোকদেরকে ডাকবে, যাদেরকে তারা তাদের চিহ্ন দ্বারা চিনবে, তারা বলবে, ‘তোমাদের দল ও তোমাদের অহংকার কোন কাজে আসল না।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৮) আ’রাফবাসীগণ কিছু লোককে তাদের লক্ষণ দ্বারা চিনতে পেরে তাদেরকে আহবান করে বলবে, ‘তোমাদের দল ও তোমাদের অহংকার কোন কাজে আসল না। (1)

(1) এরা হবে জাহান্নামী, যাদেরকে আরাফবাসীগণ তাদের নিদর্শনসমূহ দেখেই চিনে নেবে। তারা নিজেদের দলবল এবং অন্যান্য জিনিসের উপর যে অহংকার প্রদর্শন করত, সে ব্যাপারেই তাদেরকে স্মরণ করানো হবে যে, সে জিনিসগুলো আজ তোমাদের কোন উপকারে এল না।