ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

আল হামদুলিল্লা-হি রব্বিল ‘আ-লামীন।

সমস্ত প্রশংসা আল্লাহ্‌র প্রাপ্য, সমুদয় সৃষ্ট-জগতের রব্ব।

ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

আররহমা-নির রহীম।

রহমান, রহীম।

مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ

মা-লিকি ইয়াওমিদ্দীন।

বিচারকালের মালিক।

إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ

ইয়্যা-কা না‘বুদুওয়া ইয়্যা-কা নাছতা‘ঈন।

“তোমারই আমরা এবাদত করি, এবং তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি।”

ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ

ইহদিনাসসির-তাল মুছতাকীম।

“আমাদের তুমি সহজ-সঠিক পথে পরিচালিত করো, --”

صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ

সির-তাল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম।

তাদের পথে যাদের প্রতি তুমি নিয়ামত অর্পণ করেছ,

غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ

গাইরিল মাগদূ বি ‘আলাইহিম ওয়ালাদ্দাল্লীন।

তাদের ব্যতীত যাদের প্রতি গযব এসেছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট।